ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
পহেলা বৈশাখে কৃষকদের নতুন উপহার: ১০ জেলায় ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বেরোবির দুই শিক্ষক ও শাখা ছাত্রলীগ সভাপতির ১০ বছরের কারাদণ্ড সংসদে হাসনাত: মানবাধিকার কমিশন আইন দিয়ে বিরোধী দল দমনের অভিযোগ সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫০ শিশুর মৃত্যু রাজনৈতিক আক্রমণ’ নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন থালাপতি বিজয় কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি জানিয়েছেন শামা ওবায়েদ শিশু বলাৎকারের অভিযোগ পূর্বধলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর পুরস্কার বিতরণ আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা আজ, কড়া নিরাপত্তায় আসামিরা আদালতে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন লক্ষ্মীপুর, পুড়লো গুরুত্বপূর্ণ নথি

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে নিচতলার গোডাউনে থাকা গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে গেছে। 

আজ শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে এই ঘটনা ঘটে। তবে স্থানীয়দের চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শী ও জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে চারটার দিকে জেলা নির্বাচন অফিসের নিচতলায় জানালার কাঁচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এসময় অফিসের দারোয়ান টের পেয়ে চিৎকার দিলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ বলেন, ‘আগুনে অফিসের কিছু নথিপত্র পুড়ে গেছে। তবে বিষয়টি সঙ্গে সঙ্গে টের পাওয়ার কারণে বড় ধরনের ক্ষতি হয়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক বলেন, ‘জড়িতদের ধরতে অভিযান চলছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পহেলা বৈশাখে কৃষকদের নতুন উপহার: ১০ জেলায় ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন লক্ষ্মীপুর, পুড়লো গুরুত্বপূর্ণ নথি

আপডেট সময় ১০:১৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫