ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের:ডা. শফিকুর রহমান পূর্বধলায় ‘নূর কস্তরী-৯৫ জর্দা’ নকলের দায়ে ২ জনের কারাদণ্ড, তবুও বন্ধ হয়নি নকল কারবার অনলাইন ক্লাসের সিদ্ধান্ত জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র জানিয়েছেন গোলাম পরওয়ার জুনে ‘বাংলা কিউআর’ চালুর আল্টিমেটাম, না করলে জরিমানা পাবনা জেলা ফরিদপুর উপজেলায় নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় সেবাগ্রহীতাগণদের চরম ভোগান্তি গৌরীপুরে রেলওয়ে জংশনে ময়লার ভাগাড়! ঝাড়ুদার পদে বেতন নেন বিএ পাশ শিউলী ! ময়লা-আবর্জনা পরিস্কার করে ভবঘুরে প্রতিবন্ধী জ্বালানি নিরাপত্তায় স্বস্তি: সৌদি থেকে আসছে ১ লাখ টন অপরিশোধিত তেল বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ: অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয় আজ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ সিলেটে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

টাইগাররা ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই ফর্ম ফিরে পেতে মরিয়া

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:১৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজ শুরু করছে বাংলাদেশ।

শেষ ওয়ানডেতে ধারাবাহিক ব্যর্থতারে পর বলা যায় শনিবারের (১৮ অক্টোবর) এ সিরিজের শুরু থেকে নিজেদের ফর্ম ফিরে পেতে মরিয়া ফিল সিমন্সের শিষ্যরা।

ওয়ানডে ক্রিকেটে সময়টা একেবারেই পক্ষে নেই বাংলাদেশের। নিজেদের একসময়ের প্রিয় ফরম্যাটে এখন টাইগাররা ধুঁকছে। শঙ্কা আছে পরবর্তী বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেয়ার প্রশ্নে। ২০২৭ এর মার্চের আগে প্রতিটি ওয়ানডেই তাই বাংলাদেশের কাছে পাচ্ছে বাড়তি গুরুত্ব।

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে নিজেদের ফর্ম ফিরে পাওয়ার লক্ষ্য বাংলাদেশ দলের সামনে। মাত্র দিন দুয়েক আগে আরব আমিরাত থেকে ফেরা টাইগারদের অনুশীলনে দেখা গেল সিরিয়াস মেজাজে।

ফিল সিমন্স বলেন, ‘আমরা মিডল অর্ডারে জুটি গড়তে পারছি না। হয়তো টপ অর্ডারে ভালো একটা জুটি হচ্ছে কিন্তু এরপর মিডল অর্ডার ধসে পড়ছে। আমরা শ্রীলঙ্কা সিরিজেও এটা দেখেছি। আমার মনে হয়, আমাদের মানসিকভাবে শক্ত হতে হবে এবং জুটি গড়ার দিকে মনোযোগী হতে হবে। মিডল অর্ডারে কীভাবে ব্যাট বরা উচিত সেটা নিয়ে আমরা ব্যাটারদের নিয়ে কাজ করছি। কঠিন পরিস্থিতিতে কীভাবে মানিয়ে নিতে হবে সেসব নিয়ে ব্যাটারদের সঙ্গে কাজ করা হচ্ছে।’অধিনায়ক মেহেদি হাসান মিরাজকে নিয়েও আছে প্রশ্ন। তার অধীনে সবশেষ ১০ ওয়ানডে ম্যাচেই হার বাংলাদেশের। কোচ সিমন্স অবশ্য অধিনায়ক মিরাজকে পাস মার্কই দিচ্ছেন।

ফিল সিমন্স বলেন, ‘দেখুন আমি মনে করি মিরাজ একজন ভালো অধিনায়ক। আপনি ২০০ রান করা বা তাড়া করা নিয়ে তার নেতৃত্বের বিচার করতে পারবেন না। মাঠের অধিনায়কত্ব দেখে আপনি কাউকে বিচার করবেন। আর ক্রিকেট ম্যাচে জয় ব্যাটারদের ওপরও নির্ভর করে। ম্যাচ জিততে আপনার পর্যাপ্ত রান প্রয়োজন, অন্যথায় বিপদে পড়বেন। কাজেই মাঠের কাজের দিক থেকে আমার কাছে সে ভালো অধিনায়ক।’

২৫ মাস পর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ফিরছে ওয়ানডে ম্যাচ। হোম অফ ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটে নিজেদের সবশেষ সিরিজের পর থেকে বাংলাদেশ ক্রিকেটের পারফরম্যান্স গ্রাফ নিম্নমুখী। একদিনের ক্রিকেটে নিজেদের হারানো ফর্মটাও তাই এখান থেকেই ফের খুঁজে পেতে চাইবেন ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের জন্য ওয়ানডে সিরিজটা তাই বাংলাদেশ জন্য বিশেষ কিছু।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের:ডা. শফিকুর রহমান

টাইগাররা ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই ফর্ম ফিরে পেতে মরিয়া

আপডেট সময় ১১:১৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫