ময়মনসিংহ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি এসি সোহেল কারাগারে: অর্থ আত্মসাতের মামলার রায় ইরানের অবরুদ্ধ অর্থ এবার কাজে লাগবে জরুরি পণ্য ক্রয়ে সালমানের ভাবমূর্তি ফেরানোর উদ্যোগে নতুন মোড় ​প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই এইচএসসি কেন্দ্রগুলোতে এবার নজরদারি করবে পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’ রাজনৈতিক নির্দেশনার আলোকেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে বলছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ​ক্রিকেট উন্মাদনা: বাংলাদেশে আসছে পাকিস্তান, খেলবে ৫ ওয়ানডের সিরিজ ​৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান ও পাকিস্তান ​জুলাই মাসের এলপিজির নতুন দর ঘোষণা আজ বিকেলে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অস্ট্রেলিয়ায় যাননি, বিসিবি প্রেসিডেন্ট বুলবুল দেশেই আছেন

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

রিটার্ন টিকিট না কেটেই মধ্যরাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়েছেন বুলবুল-এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর অবশেষে দেখা মিললো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। সোমবার (২৬ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত হয়েছে ইত্তেফাক ডিজিটাল।

এর আগে দেশ ত্যাগের তথ্য সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়লে, তখন তিনি সেসব প্রতিবেদনকে ‘মিথ্যা’ দাবি করে বলেছিলেন, বিসিবিতে কাজের চাপ থাকায় তিনি কোথাও যাচ্ছেন না।

গত রোববার গণমাধ্যমের সঙ্গে ফোনালাপে বিসিবি সভাপতি বলেন, ‘আমি সারাদিন আজকে অফিসে কাজ করেছি, ইনশাআল্লাহ কালকেও কাজ করব। এখন অনেক কাজের চাপ। পরিবারের কাছে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। এই মুহূর্তে আমি কোথাও যাচ্ছি না।’

তিনি আরও বলেন, ‘ক্রিকেট বোর্ডে আমার বেশ কিছু কাজ আছে। সেগুলো করছি। আমি জানি না, কোথা থেকে এসব নিউজ আসে। ফলস নিউজ আমাদের সবার কাজের গতি ও বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত করে।’

সম্প্রতি দেশের ক্রিকেটাঙ্গন একাধিক ইস্যুতে অস্থির সময় পার করছে। বিশ্বকাপ সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন ধরেই উত্তপ্ত ছিল ক্রিকেটপাড়া। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিক্রিয়া হিসেবে ভারতে খেলতে না যাওয়ার অবস্থান নেওয়ায় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয় আইসিসি।

এর পাশাপাশি সদ্য সমাপ্ত বিপিএলে এক বিসিবি পরিচালকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। গত পরশু পদত্যাগ করেছেন আরেক পরিচালক। আরও দুজন শিগগির পদত্যাগপত্র দিতে পারেন-এমন গুঞ্জনও রয়েছে। সব মিলিয়ে ক্রিকেট প্রশাসনে এখন টালমাটাল অবস্থা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

অস্ট্রেলিয়ায় যাননি, বিসিবি প্রেসিডেন্ট বুলবুল দেশেই আছেন

আপডেট সময় ০১:৩৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬