ময়মনসিংহ , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

টেকনাফের মিয়ানমার সীমান্তে মিললো মর্টার শেল-গ্রেনেডসহ বিপুল অস্ত্র

এবার কক্সবাজারের টেকনাফ সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গ্রেনেড, গুলি, মার্টার শেল, রাইফেলসহ বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

গত রোববার (২২ জুন) দিবাগত রাতে বিজিবির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার টেকনাফ সীমান্ত পিলার বিআরএম-১৮ থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণে (জিআর নং-৩১৩৩৬ মানচিত্র ৮৪সি/৪) বাংলাদেশের অভ্যন্তরে হোয়াইক্যং বিলাসীর দ্বীপ এলাকার একটি জঙ্গলে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে- তিনটি ৬০ মিলিমিটার মর্টার শেল, চারটি আর্জেস হ্যান্ড গ্রেনেড, দুটি বডিসেট ফিউজ, তিনটি অতিরিক্ত ফিউজ, একটি দেশীয় পিস্তল (ওয়ান শুটার গান) এবং রাইফেলের ১০ রাউন্ড গুলি।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, অস্ত্রশস্ত্র উদ্ধারের পর জড়িতদের গ্রেপ্তারে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। তবে কাউকে পাওয়া যায়নি। জড়িতদের আইনের আওতায় আনতে বিজিবির তদন্ত চলমান। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এর আগে গত ২০ মে টেকনাফের স্থলবন্দর সংলগ্ন এলাকার একটি পাহাড়ে অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, দুটি জি-৩ ম্যাগাজিন, একটি দেশীয় পিস্তল, একটি দেশীয় দু’নলা বন্দুক, তিনটি দেশীয় একনলা বন্দুক এবং ৯৭৫ রাউন্ড তাজা গুলি জব্দ করে কোস্টগার্ড। মিয়ানমার থেকে নাফ নদী হয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে—এমন সংবাদের কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে এ অভিযান চালানো হয়েছিল।

ওই সময় কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, একটি পুকুরে পরিত্যক্ত অবস্থা লুকিয়ে রাখা বস্তায় তল্লাশি চালিয়ে ১০টি হ্যান্ড গ্রেনেড, ১০টি হ্যান্ড গ্রেনেডের ডেটোনেটর উদ্ধার করা হয়। একই সময়ে ওই পুকুর পাড়ে বিক্ষিপ্ত অবস্থায় পড়ে থাকা ২৭ রাউন্ড রাইফেলের গুলি, ২ রাউন্ড পিস্তলের গুলি এবং ২ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

টেকনাফের মিয়ানমার সীমান্তে মিললো মর্টার শেল-গ্রেনেডসহ বিপুল অস্ত্র

আপডেট সময় ১২:৩৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫