ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রী যমুনায় ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে বললেন সড়ক পরিবহনমন্ত্রী মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩ বগুড়ায় কে কোথায় ঈদ উদযাপন করবেন জামায়াত আমিরসহ শীর্ষ নেতারা ‎পূর্বধলায় রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সারা দেশে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস টানা ৪ দিন নিজ নিজ বাড়িতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার নরসিংদীতে জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল বলেছেন জামায়াত আমির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ ঈদযাত্রার প্রথম দিনে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ট্রাইব্যুনালে দীপু মনি, আনিসুল, সালমান, পলকসহ ১৯ জন

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণআন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে কেরানীগঞ্জ, কাশিমপুর ও নারায়ণগঞ্জ কারাগার এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে তাদের কঠোর নিরাপত্তার মধ্যে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নিয়ে আসা হয়।

হাজির হওয়া আসামিদের মধ্যে রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক মন্ত্রী শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, ফারুক খান, আব্দুর রাজ্জাক এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

আসামিদের হাজিরাকে ঘিরে সকাল থেকেই ট্রাইব্যুনাল এলাকায় ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তোলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে আদালত চত্বরে জড়ো হন আসামিদের আত্মীয়-স্বজনরাও।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি একই মামলায় ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেই শুনানিতে আদালত ২০ এপ্রিল পরবর্তী হাজিরার দিন ধার্য করেছিলেন।

এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা গত বছরের গণআন্দোলন চলাকালে নিরাপরাধ মানুষের ওপর হামলা, হত্যাকাণ্ড এবং নিপীড়নের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটনে প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রেখেছেন।

আদালতে এই মামলার শুনানি শুরু হলে দেশজুড়ে এর দৃষ্টান্তমূলক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী যমুনায় ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন

ট্রাইব্যুনালে দীপু মনি, আনিসুল, সালমান, পলকসহ ১৯ জন

আপডেট সময় ১২:১২:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫