ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাবনা জেলা ফরিদপুর উপজেলায় নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় সেবাগ্রহীতাগণদের চরম ভোগান্তি গৌরীপুরে রেলওয়ে জংশনে ময়লার ভাগাড়! ঝাড়ুদার পদে বেতন নেন বিএ পাশ শিউলী ! ময়লা-আবর্জনা পরিস্কার করে ভবঘুরে প্রতিবন্ধী জ্বালানি নিরাপত্তায় স্বস্তি: সৌদি থেকে আসছে ১ লাখ টন অপরিশোধিত তেল বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ: অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয় আজ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ সিলেটে ট্রেন লাইনচ্যুত হবিগঞ্জে: বালতি ভরে তেল নিচ্ছে স্থানীয়রা জলাশয় রক্ষায় জিরো টলারেন্স: সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা ঝিনাইদহ ও ফেনীতে নতুন প্রাণের সঞ্চার: চলতি মাসেই খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ট্র্রাম্প ও শি’র বৈঠক শুরু দক্ষিণ কোরিয়ার বুসানে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

দক্ষিণ কোরিয়ার বুসান শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক শুরু হয়েছে এবং ট্রাম্প আশা করছেন চীনা প্রেসিডেন্টের সঙ্গে এই দ্বিপক্ষীয় বৈঠকটি ‘তিন থেকে চার ঘণ্টা’ পর্যন্ত চলতে পারে। 

অ্যাপেকভুক্ত দেশগুলোর নেতাদের ৩২তম বৈঠকে যোগ দিতে ট্রাম্প ও শি বর্তমানে দক্ষিণ কোরিয়া সফর করছেন এবং এর ফাঁকেই বুসানে তাদের মধ্যে এই গুরুত্বপূর্ণ আলোচনা চলছে।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে রয়টার্স জানিয়েছে, ট্রাম্প প্রথমে বুসানের গিমহায় আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং এর কিছুক্ষণ পরই চীনের প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজটি অবতরণ করে।

বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং ট্রাম্পের সম্মানে যে নৈশভোজের আয়োজন করেন, সেখানে মার্কিন প্রেসিডেন্ট এই বৈঠক তিন থেকে চার ঘণ্টা হবে বলে আশা প্রকাশ করেন এবং বলেন, ‘আমার মনে হয়, এটা খুবই ভালো একটি বৈঠক হতে যাচ্ছে।’

ট্রাম্প চীনের ওপর সবচেয়ে বেশি পরিমাণে শুল্ক আরোপ করেছেন। ট্রাম্প মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোটের (আসিয়ান) শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার মাধ্যমে এ সপ্তাহের শুরুতে তার এশিয়া সফর শুরু করেন। সেখান থেকে তিনি জাপান এবং বর্তমানে দক্ষিণ কোরিয়া সফর করছেন। দক্ষিণ কোরিয়া সফরের মধ্য দিয়ে ট্রাম্পের এবারের এশিয়া সফর শেষ হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাবনা জেলা ফরিদপুর উপজেলায় নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় সেবাগ্রহীতাগণদের চরম ভোগান্তি

ট্র্রাম্প ও শি’র বৈঠক শুরু দক্ষিণ কোরিয়ার বুসানে

আপডেট সময় ০৯:৫২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫