ময়মনসিংহ , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

‘ঠান্ডা মাথায়’ হত্যার অভিযোগ মাদুরোর দেহরক্ষীদের

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ এবং তার দেহরক্ষীদের নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা জানিয়ে একে যুক্তরাষ্ট্রের ‘কাপুরুষোচিত’ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। 

গত শনিবার (৩ জানুয়ারি) ভোরে ভেনেজুয়েলায় এক আকস্মিক সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিউইয়র্কের একটি বন্দিশিবিরে নিয়ে যায় মার্কিন বাহিনী।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই অভিযানের পর ঘোষণা করেছেন যে, ওয়াশিংটন এখন থেকে ভেনেজুয়েলা ‘পরিচালনা’ করবে এবং দেশটির বিশাল তেলের ভাণ্ডার নিজেদের প্রয়োজনমতো ব্যবহার করবে। এই চাঞ্চল্যকর ঘটনার প্রেক্ষিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ভেনেজুয়েলায় মার্কিন এই পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে একটি ‘বিপজ্জনক নজির’ স্থাপন করেছে।

প্রেসিডেন্ট মাদুরোর অনুপস্থিতিতে ভেনেজুয়েলার আদালতের নির্দেশনায় ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব নিয়েই তিনি মাদুরোকেই ভেনেজুয়েলার ‘একমাত্র বৈধ প্রেসিডেন্ট’ হিসেবে ঘোষণা দিয়েছেন।

প্রতিরক্ষামন্ত্রী পাদ্রিনো অন্তর্বর্তী প্রেসিডেন্টের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে জানিয়েছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে সশস্ত্র বাহিনীকে দেশজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। বর্তমানে নিউইয়র্কের বন্দিশিবিরে মাদুরোকে ‘মাদক পাচার’ সংক্রান্ত অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

‘ঠান্ডা মাথায়’ হত্যার অভিযোগ মাদুরোর দেহরক্ষীদের

আপডেট সময় ০৯:৫৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬