ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৯:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দর দক্ষিণ লক্ষণখোলা এলাকায় গণপিটুনিতে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৬ জুন) ভোরে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। 

গণপিটুনিতে যুবকের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ‍পুলিশ ২ জনকে আটক করেছে। তারা হলো- সোহান (৩০) ও সানী (২৫)।

স্থানীয়রা দাবি করছেন, গত রোববার গভীর রাতে বন্দরের দক্ষিণ লক্ষণখোলা মাদ্রাসা স্ট্যান্ডে জ্বালানি তেলের দোকান ‘আহাম্মেদ ট্রেডার্সে’ ডাকাতির সময় জনতার হাতে ধরা পড়ে ওই যুবক। তখন তাকে গণপিটুনির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় পুলিশ। সবশেষ সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জ্বালানি তেলের দোকানের কর্মচারী সানী দাবি করেছেন, তারা দোকানে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে ৬ জনের ডাকাতদল এসে তালা ভেঙে দোকানে ঢুকে তাদের মারধর করে। এ সময় তাদের ডাক-চিৎকারে এলাকাবাসী জড়ো হয়। পরে ডাকাতরা পালাতে চেষ্টা করলে দুইজনকে ধরে গণপিটুনি শুরু এলাকাবাসী। এক পর্যায়ে একজন পালিয়ে যায় এবং নিহত ওই যুবক গুরুতর আহত হন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বিষয়টি ডাকাতি নাকি চুরি তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আর দোকানের মালিক সোহান ও কর্মচারী সানীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

গোয়েন্দা পুলিশের (সিআইডি) পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, সার্ভার সমস্যার কারণে তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করা যায়নি। আমরা নিহতের আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছি। ঢাকায় নিয়ে তা পরীক্ষা করে পরিচয় শনাক্ত করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু

আপডেট সময় ০৩:১৯:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫