ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ কোচিংয়ের আইডি কার্ড নিয়ে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

উদ্ভাস কোচিং সেন্টারে আইডি কার্ড নিয়ে তিন দিন আগে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর নিউমার্কেট এলাকায় আবারও দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।

তিনি বলেন, এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। ছোটখাটো বিষয় থেকেও দুই কলেজের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। আমরা দুই কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলবো। এবার আমরা মূল কারণ খুঁজে বের করতে চাই। শিক্ষার্থীদের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। তারা যখন মুখোমুখি অবস্থান নেয় তখন যেকোনো ধরনের ঘটনা ঘটতে পারে। আমরা এই সমস্যার স্থায়ী সমাধান চাই।

তিনি জানান, সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, দুপুর দুইটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল শুরু হয়। ঢাকা কলেজের কর্তৃপক্ষের সঙ্গে আমরা আলাপ করেছি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ কোচিংয়ের আইডি কার্ড নিয়ে

আপডেট সময় ০৪:১৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫