ময়মনসিংহ , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খুলনায় ২০০ পিস ইয়াবাসহ নোয়াখালীর যুবক গ্রেপ্তার শেরপুরে শারদীয় দুর্গোৎসব-১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা সীমান্তে পূজা মণ্ডপের নিরাপত্তায় ৫৯ বিজিবির কঠোর নজরদারি টেকনাফে নিখোঁজের কয়েক ঘণ্টা পর উদ্ধার রোহিঙ্গা কিশোর ও চট্টগ্রামের কিশোরী খুলনায় সরকারি কর্ম কমিশনের নতুন ভবন উদ্বোধন, উপস্থিত ছিলেন হুইপ বকুলসহ বিশিষ্টজনেরা বুয়েটের ডিগ্রি ছেড়ে শিশুদের ‘বন্ধু’ নাইলা সারাফ লিজা শেরপুরে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ পূর্বধলায় ধলাই নালা নদীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার জব্দ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে কক্সবাজারে ৫০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার।

  • Reporter Name
  • আপডেট সময় ১২:০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের বিপরীত পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি গাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার সকাল আটটায় মরদেহ উদ্ধারের এ ঘটনা ঘটেছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, “ সকাল আটটায় ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ গাছ থেকে নামানো হয়েছে। শহীদ মিনারের বিপরীত পাশে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত ভবনের সামনের একটি গাছে মরদেহটি ঝুলছিল। সে ভবঘুরে ছিল। ”

ওসি আরও জানান, “আপাত দৃষ্টিতে মনে হচ্ছে গলায় ফাঁস লাগিয়েছে। ক্রাইম সিন ঘটনাস্থলে গেলে পরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।”

মরদেহ এখন ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিক্ষার্থীরা জানান, তারা সকালে ক্লাস করতে বিশ্ববিদ্যালয়ে এসেছিল। এ সময় দেখেন কিছু মানুষ জটলা হয়ে ওপরে তাকিয়ে আছে। পরে সেখানে গিয়ে তারা ঝুলন্ত মরদেহটি দেখতে পান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন আহমদ বলেন, আমরা পুলিশকে জানালে তারা ফায়ার সার্ভিসের সাহায্যে মরদেহ নামিয়ে মর্গে পাঠায়। মৃত্যুর কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় ২০০ পিস ইয়াবাসহ নোয়াখালীর যুবক গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার।

আপডেট সময় ১২:০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫