ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুনে ‘বাংলা কিউআর’ চালুর আল্টিমেটাম, না করলে জরিমানা পাবনা জেলা ফরিদপুর উপজেলায় নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় সেবাগ্রহীতাগণদের চরম ভোগান্তি গৌরীপুরে রেলওয়ে জংশনে ময়লার ভাগাড়! ঝাড়ুদার পদে বেতন নেন বিএ পাশ শিউলী ! ময়লা-আবর্জনা পরিস্কার করে ভবঘুরে প্রতিবন্ধী জ্বালানি নিরাপত্তায় স্বস্তি: সৌদি থেকে আসছে ১ লাখ টন অপরিশোধিত তেল বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ: অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয় আজ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ সিলেটে ট্রেন লাইনচ্যুত হবিগঞ্জে: বালতি ভরে তেল নিচ্ছে স্থানীয়রা জলাশয় রক্ষায় জিরো টলারেন্স: সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা ঝিনাইদহ ও ফেনীতে নতুন প্রাণের সঞ্চার: চলতি মাসেই খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

তামিমের অসুস্থতার খবরে স্থগিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নিতে জরুরি সভা ডেকেছিল । বিকেএসপিতে ডিপিএল চলাকালে তামিম ইকবাল অসুস্থ হওয়ার পর পরিচালনা পর্ষদের সভাটি বাতিল করেছে বোর্ড। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

আজ জরুরি বোর্ড সভায়  আলোচনায় ছিল প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে চুক্তি, অধিনায়কত্বে আসছেন কে আর নির্বাচকের শূন্য পদে বসবেন কে—তার উত্তর খোঁজার। দুপুর ১২টায় মিরপুরে বিসিবি কার্যালয়ে বসার কথা ছিল এই সভা।

তার আগেই বিকেএসপির তিন নম্বর মাঠে অসুস্থ হয়ে পড়েন তামিম। অবস্থা গুরুতর হওয়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ককে হাসপাতালে নেওয়া হয়েছে। লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। মোহামেডানের কর্মকর্তারা তামিমের সঙ্গেই আছেন। বিসিবির কর্তারাও যাচ্ছেন তামিমকে দেখতে।

তাই বাতিল হয়েছে সভাটি। আজকের সভায় টি-টোয়েন্টি ও বাকি দুই সংস্করণে অধিনায়ক কে থাকবেন, তা নিয়ে সিদ্ধান্ত আসার কথা ছিল। সভার আলোচ্য বিষয়ের মধ্যে ছিল—নতুন টি-টোয়েন্টি অধিনায়ক, পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে খেলতে যাওয়ার জন্য ক্রিকেটারদের অনাপত্তিপত্র, নির্বাচক হান্নান সরকার চলে যাওয়ায় তার স্থানে নতুন নির্বাচক, বিপিএলের টিকিট বিক্রির রাজস্ব ভাগ, প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন বৃদ্ধি ও প্রধান কোচকে নিয়ে সিদ্ধান্ত।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুনে ‘বাংলা কিউআর’ চালুর আল্টিমেটাম, না করলে জরিমানা

তামিমের অসুস্থতার খবরে স্থগিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভা

আপডেট সময় ১২:৫৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫