ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা কেবলই কথার কথা, ‘মব কালচার’ রুখতে সরকার ব্যর্থ: এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন গৌরীপুরের কৃতি সন্তান তানজিন চৌধুরী লিলি নানা সংকটে ধুঁকছে গৌরীপুরের শতবর্ষী জংশন, যাত্রীদের ভোগান্তি সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে বললেন বাণিজ্যমন্ত্রী “হানিয়া আমিরের সাফ কথা: আত্মবিশ্বাসী নারীদের টেনে নিচে নামাতে নারীরাও কম যান না” নতুন বন্দোবস্ত: শ্রমিকের পাশে থাকার অঙ্গীকার নাহিদের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

তারা খালি ফডু তুইল্যা লইয়া যায়’ ‘ফানি আইয়া আমরারে অত্যাচার করে,

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৫৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
  • ২৮৯ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দায় উব্দাখালি নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। দুর্ভোগে পড়েছেন নদী পাড়ের মানুষরা। তাদের অভিযোগ, প্রতিবছর পানি এসে তাদের অত্যাচার করে, কিন্তু দেখার কেউ নেই। শুধু ছবি তুলে নিয়ে যায়।

বুধবার (১৯ জুন) বিকাল থেকে বৃহস্পতিবার (২০ জুন) সকাল পর্যন্ত উব্দাখালি নদীর পানি ৪ সেন্টিমিটার কমেছে। তারপরও বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।এদিকে নদী পাড়ের সদর ইউনিয়নের সাউতপাড়া, মনতলা, ইসবপুর, কেশবপুর ও ইব্রাহিমপুরসহ পার্শ্ববর্তী বড়খাপন ইউনিয়নের প্রায় সবগুলো গ্রাম এবং নাজিরপুর ইউনিয়নের দিলুরা, ফকির চান্দুয়াইন ও পাচকাটা গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এতে বেশি দুর্ভোগে পড়েছে নিম্নআয়ের মানুষরা।পানিবন্দিরা জানায়, বাড়ির ভেতরে পানি থাকায় হচ্ছে না রান্না-খাওয়া। শুকনো খাবার দিয়ে কোনোমতে দিন কাটছে তাদের। উঁচু দু-একটি দোকান থেকে শুকনা খাবারের জোগান দিচ্ছেন বাড়ির অভিভাবকরা। তবে অনেকের নৌকা না থাকায় পানি ভেঙে বাড়ির বাইরে যাতায়াত করতে হচ্ছে।বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক বছর ধরেই ঢল এলে তারা কষ্ট ভোগ করেন। এ থেকে মুক্তি চান তারা।পঞ্চাশোর্ধ রেহেনা আক্তার জানান, ঘর থেকে বেরই হতে পারছেন না ।

বাইরে পুরুষরা একবার গিয়ে কিছু খাবার নিয়ে আসতে পারলে খাওয়া হয়, নাহয়লে খালি পেটে থাকতে হয়। রেহানা বলেন আমাদের খোঁজ কেউ নেয়না । হত্তি বছর (প্রতিবছর) এইবায় ফানি আইয়া আমরারে অত্যাচার করে, এইডার কুনু ব্যবস্থা করে না। এইবায় আইয়া ফডু তুইল্যা লইয়া যায় খালি।’কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ৪২টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। পানিবন্দি মানুষরা সেখানে অবস্থান নিতে পারবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন

তারা খালি ফডু তুইল্যা লইয়া যায়’ ‘ফানি আইয়া আমরারে অত্যাচার করে,

আপডেট সময় ০১:৫৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪