ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রাজনীতি করতে চাই দেশের স্বার্থে বললেন আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আমরা এমন একটা রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাই, যেখানে সন্ত্রাস ও অর্থের প্রভাব প্রশ্রয় পাবে না। রোববার (৬ জুলাই) সকালে নওগাঁয় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, রাজনীতি করতে চাই দেশের স্বার্থে। দেশের স্বার্থ এবং জনমানুষের স্বার্থ নিয়ে যারা রাজনীতি করেন, তারা বিভক্ত হয়ে পড়েন না। তাদের মাঝে নেতৃত্বের জায়গা থেকে প্রতিযোগিতা থাকতে পারে, ভালো কাজের প্রতিযোগিতা থাকতে পারে। কিন্তু অন্তর্দ্বন্দ্বের মতো বিষয়, পেশিশক্তির যে রাজনীতি- আমাদের রাজনীতিতে সেগুলোর কোনো স্থান নেই।

তিনি আরও বলেন, গতকাল আমরা যখন পদযাত্রা নিয়ে নওগাঁতে আসি, তখন জনমানুষের ঢল নামে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে শহর। কিন্তু নওগাঁ শহরের ভেতরের রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ। নওগাঁ জেলা হিসেবে তার কিছু আলাদা প্রয়োজনের জায়গা রয়েছে, আলাদা সম্ভাবনার জায়গা রয়েছে। এখানকার অবকাঠামোগত উন্নয়ন জরুরি।

তিনি বলেন, বেকারত্ব দূরীকরণ এবং জীবনমান উন্নয়নে যেসব পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। আমরা আশা করছি, নওগাঁতে এনসিপির ঘাঁটি হিসেবে গড়ে উঠবে।

উল্লেখ্য, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় নওগাঁর একটি রেস্ট হাউস থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা দেন এনসিপির নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

রাজনীতি করতে চাই দেশের স্বার্থে বললেন আখতার হোসেন

আপডেট সময় ০১:৩৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫