ময়মনসিংহ , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ের ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন নুরুন নাহার আক্তার অফিসে নেই কোনো কর্মকর্তা ,সারপ্রাইজ ভিজিটে ভূমি প্রতিমন্ত্রী রংপুর ডিসি কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা অফিসে আসতে ‘লেট’, সরকার রপ্তানি খাতে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় দিলো খামেনির মৃত্যুতে ইরানি শাসনব্যবস্থার পতন ঘটাবে না বলে মন্তব্য করেছেন ফারাহ পাহলভি ইরানিদের ভাগ্য নির্ধারণের অধিকার তাদেরই দিতে হবে বলেছেন ফারাহ পাহলভি রাজধানীর তাপমাত্রা কমলো ৪ ডিগ্রি একদিনের ব্যবধানে নারায়ণগঞ্জে লাশ গোসলের জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত বলেছেন প্রণয় ভার্মা সহস্রাধিক প্রাণহানির দাবি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

তারেক রহমান দলীয় এমপি-প্রার্থী তালিকা চূড়ান্তে বৈঠক ডেকেছেন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আজ বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি। সোমবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বৈঠকে যোগ দেবেন। প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর শিগগিরই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

সূত্র মতে, সারাদেশে নেতাকর্মীদের মধ্যে একাধিক জরিপ এবং প্রায় এক হাজার মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে আলোচনার পর প্রার্থীদের তালিকা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আজকের বৈঠকের আলোচ্যসূচি উন্মুক্ত রাখা হয়েছে। দুটি গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে—একটি হলো প্রার্থী তালিকা চূড়ান্ত করা, আরেকটি প্রধান উপদেষ্টাকে ঘিরে। প্রধান উপদেষ্টা হয়তো কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারেন এবং তার পদক্ষেপের প্রতিক্রিয়া কী হবে, সে বিষয়ে আলোচনা হতে পারে।’

গত রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। নির্দিষ্ট এজেন্ডা প্রকাশ করা হয়নি। তবে সরকারঘনিষ্ঠ সূত্রের তথ্য অনুযায়ী, সংবাদ সম্মেলনের আগে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির দলীয় সূত্র অনুযায়ী, আসন্ন নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া গত বছরের সেপ্টেম্বর থেকে তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে। প্রথম ধাপে তারেকের দল সম্ভাব্য প্রার্থীদের মূল্যায়ন করেছে। দ্বিতীয় ধাপে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সঙ্গে সারাদেশে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে আলোচনা করেছেন। তৃতীয় ধাপে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপিসহ বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়।

দলীয় অভ্যন্তরীণ সূত্র জানায়, তালিকায় পরিবর্তন এখনো সম্ভব। মাঠপর্যায়ের সক্রিয়তা বা দক্ষতার ভিত্তিতে পিছিয়ে পড়া প্রার্থীদের পরিবর্তন করা হতে পারে। সম্ভাব্য প্রার্থীদের নিজ নিজ এলাকায় মাঠপর্যায়ের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। তারেক রহমান নিজেও একাধিক প্রার্থীকে ফোন করে নির্বাচনের প্রস্তুতি দ্রুত শুরু করার আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ের ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন নুরুন নাহার আক্তার

তারেক রহমান দলীয় এমপি-প্রার্থী তালিকা চূড়ান্তে বৈঠক ডেকেছেন

আপডেট সময় ০১:০২:১৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫