ময়মনসিংহ , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
​আইনি সংস্কারের পথে বড় পদক্ষেপ: সংসদে পাস হলো অন্তর্বর্তী সরকারের ৫ বিল ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি তামিমকে অভিনন্দন জানালেন শিক্ষায় বরাদ্দ বাড়ছে, ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে বাস্তবায়ন হচ্ছে পরিকল্পনা জানিয়েছেন প্রধানমন্ত্রী দেশের ২৮৪৭টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী সংসদে স্বাস্থ্যমন্ত্রী: ৩ মে নয়, সারাদেশে হামের টিকা শুরু ২০ এপ্রিল ২১ এপ্রিল সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা যুদ্ধবিরতি ইস্যুতে নীরবতা: নিজ দেশেই তোপের মুখে নেতানিয়াহু মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা: হজে না যাওয়ার পরামর্শ দূতাবাসের রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান: উন্মুক্ত হচ্ছে হরমুজ, কমছে তেলের দাম ধর্ষণেরস্বীকার দৃষ্টি প্রতিবন্ধী তরুণী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

তারেক রহমান বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন

দীর্ঘ ২২ বছর পর দলীয় প্রধানেরে এ সফর ঘিরে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে।

জানা যায়, জেলার ১৩টি সংসদীয় আসনের নেতাকর্মীরাসহ সাধারণ জনগণ এই সমাবেশে অংশগ্রহণ করবেন। সমাবেশে তিন লক্ষাধিক জনসমাগমের লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।

আরেক সমর্থক বলেন, ‘আমরা যখন ২৯ তারিখের সফরের কথা মানুষের কাছে বলতে গেছি, তখন দেখেছি সাধারণ মানুষের কাছেও একটা উদ্দীপনা এই যে, একটা পলক আমরা ওই মানুষটাকে দেখতে যাবো।’

রাজশাহী বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত বলেন, ‘নাটোর, রাজশাহী মহানগর এবং রাজশাহী জেলা, ‘চাঁপাইনবাবগঞ্জের এমপি প্রার্থী ও নেতাকর্মীদের আমরা বলে দিয়েছি যে, দীর্ঘ সময় পর তারেক রহমানের আগমন উপলক্ষে তারা যেন এটাকে জনগণের মাঝে ছড়িয়ে দেয়।’

রাজশাহী মহানগর কমিটি বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘ধানের শীষের প্রার্থীর জন্য তিনি আসছেন, জনগণের জন্য তিনি আসছেন। আমার ধারণা তিনি আসলে আমাদের যে ভোট ছিল তার চেয়ে আমাদের দ্বিগুণ ভোট বৃদ্ধি পাবে।’

বিএনপি চেয়ারম্যানের সভাস্থল জনসমুদ্রে পরিণত হওয়ার আশা আয়োজকদের। রাজশাহীর ৬টি আসনসহ আশপাশের তিনটি জেলার নেতাকর্মীদের নিয়ে হয়েছে প্রস্তুতি সভা।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘আগামী ২৯ তারিখে রাজশাহীতে বিএনপির জনসভা। তারেক রহমানের জনসভা ১৭ বছরের ইতিহাসে সর্ববৃহৎ একটি জনসমুদ্রে পরিণত হবে ইনশাল্লাহ।’

এর আগে, ২০০৩ সালে বিএনপির নেতা-কর্মীদের প্রশিক্ষণ উপলক্ষে রাজশাহী সফর করেন তারেক রহমান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​আইনি সংস্কারের পথে বড় পদক্ষেপ: সংসদে পাস হলো অন্তর্বর্তী সরকারের ৫ বিল

তারেক রহমান বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন

আপডেট সময় ১২:৫৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬