ময়মনসিংহ , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

তাহসান অভিনয়ের পর এবার সংগীতেও ইতি টানলেন, কনসার্টে আবেগঘন বিদায় ঘোষণা

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০১:০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেতা ও উপস্থাপক তাহসান খান মেলবোর্নে তার শেষ কনসার্টে ঘোষণা দিয়েছেন, অভিনয় ছাড়ার ঘোষণার পর তিনি এবার সংগীত ক্যারিয়ারও ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছেন। তার বক্তব্যে মিশে ছিল আবেগ, কৃতজ্ঞতা ও বিদায়ের সুর।

বর্তমানে অস্ট্রেলিয়া সফরে থাকা এই তারকা ২৫ বছরের সংগীত জীবনের বিশেষ মুহূর্ত উদ্‌যাপন করছেন। সফরকালে দেশটির পাঁচটি শহরে কনসার্ট করার কথা থাকলেও এক আয়োজনে তিনি ভক্তদের চমকে দিয়ে।

কনসার্টে তিনি আরও জানান, এরই মধ্যে নিজের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছেন। এই ঘোষণার পর অনেকেই খুঁজে দেখেছেন, সত্যিই তাহসানের ফেসবুক ও ইনস্টাগ্রাম একাউন্ট অ্যাক্টিভ নেই।

প্রিয় শিল্পীর এই বিদায়ের সুরে মূহূর্তেই আবেগে ভেসে যান উপস্থিত দর্শকরা। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে গান, নাটক ও উপস্থাপনার মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া তাহসানের এমন বিদায় ঘোষণা অনেকেই মেনে নিতে পারছেন না।

এর আগে অভিনয় থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দেন তাহসান। গত বছর তিনি বলেন, ‘আমি ২০ বছর ধরে অভিনয়ে কাজ করছি। কখনো কখনো নিজেকেই নিজের বিরতি নিতে হয়। কাজ একঘেয়ে হয়ে গেলে, ভালো কাজ না হলে তখন থেমে যাওয়া জরুরি।’

অভিনয়-সংগীত দুই ক্ষেত্র থেকেই ধীরে ধীরে সরে আসার পেছনে শারীরিক সমস্যাও বড় কারণ। কিছুদিন আগে তাহসান জানান, তার কণ্ঠনালিতে হেটেরোটোপিয়া নামের একটি রোগ বাসা বেঁধেছে। এই সমস্যায় গলার কাঠামো পরিবর্তিত হয়, গান গাওয়ার আগ্রহ ও সক্ষমতা দুটোই কমতে থাকে।

২০১৮ সাল থেকেই সমস্যাটি শুরু হয়। তখন তিনি ভক্তদের উদ্দেশে বলেছিলেন, ‘যত দিন যাচ্ছে আমার গান গাওয়ার সক্ষমতাও কমছে। যদি কোনোদিন দেখেন আমি কনসার্ট বা লাইভ শো কমিয়ে দিয়েছি, বুঝবেন সমস্যাটা বেড়েছে। তখন আমার জন্য দোয়া করবেন।’

প্রসঙ্গত, ‘ব্ল্যাক’ ব্যান্ডের মাধ্যমে সংগীতে পথচলা শুরু করেন তাহসান খান। ব্যান্ডের হয়ে গেয়েছেন বেশ কিছু জনপ্রিয় গান। এরপর ২০০৪ সালে সোলো অ্যালবাম ‘কিছু কথা’ দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করে নেন। পরে একক শিল্পী হিসেবে এবং ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ ব্যান্ডের সঙ্গে কাজ করেছেন। তার গাওয়া ‘চোখে চোখে কথা হতো’, ‘ভালবেসে কেউ ভুল করো না’, ‘যদি কোনোদিন’, ‘চলে যাও তবে’ ইত্যাদি গান বহু হৃদয়ে দাগ কেটেছে।

সাম্প্রতিক সময়ে তাকে ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’-এর হয়ে বিভিন্ন কনসার্টে পারফর্ম করতে দেখা যেত।

তাহসান তার বক্তব্যে ইঙ্গিত দেন, মেয়ের বড় হয়ে ওঠা ও পারিবারিক জীবনে আরও বেশি সময় দেওয়ার তাগিদ থেকেই এ সিদ্ধান্ত। তার ভাষায়, ‘জীবনের এই পর্যায়ে এসে মনে হচ্ছে সময়টা পরিবারকে দেওয়াই বেশি জরুরি।’

তাহসান খান। ছবি: সংগৃহীত

ভক্তদের অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখছেন- ‘তাহসান ভাই, আমরা এখনও প্রস্তুত ছিলাম না আপনাকে মিউজিক থেকে হারানোর জন্য!’ ‘সেই ব্ল্যাকের যুগ থেকে শুরু করে এখনো মনে হয় আমাদের অনেকগুলো কনসার্ট বাকি ছিল!’

তাহসান নিশ্চিতভাবে ‘অবসর’ শব্দটি উচ্চারণ না করলেও তার বক্তব্য এবং আচরণ থেকে ধারণা করা যাচ্ছে, সংগীত জগতে আর তার নিয়মিত উপস্থিতি দেখা যাবে না। তিনি হয়তো বেছে বেছে কিছু কাজ করবেন, তবে আর আগের মতো নিয়মিত কনসার্ট কিংবা গান নয়।

ভক্তরা আশা করছেন, হয়তো কিছুদিন বিরতির পর আবারো ফিরে আসবেন প্রিয় তাহসান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

তাহসান অভিনয়ের পর এবার সংগীতেও ইতি টানলেন, কনসার্টে আবেগঘন বিদায় ঘোষণা

আপডেট সময় ০১:০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫