ময়মনসিংহ , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে অপদস্থ ও মারধরের অভিযোগ কক্সবাজারে প্রধানমন্ত্রী: দিনব্যাপী নানা কর্মসূচিতে ব্যস্ত সফর ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ আবুল বাসেদ কাজল-এর, প্রচার-প্রচারণা ও গণসংযোগ কক্সবাজারে পৃথক অভিযানে ৫ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ চেষ্টা” সংগঠনের পক্ষ থেকে বীরকন্যা জামিনা বেগম কে বসত বাড়ি প্রদান কুয়াকাটায় ছিন্নমূল ও অসহায়দের জন্য “চেষ্টা” সংগঠনের বস্ত্র বিতরণ বিভাগীয় পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত এআই যুগে শ্রমিক নায্য অধিকার, দক্ষতা উন্নয়ন ও অভিবাসী শ্রমিক সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

তৃতীয় স্তরে নেমে গেল হামজা চৌধুরীর লেস্টার সিটি

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:১৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

ইংলিশ ফুটবলের রূপকথা লেখা ক্লাব লেস্টার সিটি এখন যেন উল্টো স্রোতে। ২০১৬ সালের ২ মে ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের সেই ঐতিহাসিক স্মৃতি ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। এক সময় এফএ কাপ জেতা ও ইউরোপে দারুণ পথচলা করা দলটি এখন বড় ধাক্কায়।

গত মঙ্গলবার (২১ এপ্রিল) হাল সিটির বিপক্ষে নিজেদের মাঠে ২-২ গোলে ড্র করার পর বাংলাদেশের ফুটবল তারকা হামজা চৌধুরীর দল লিগ ওয়ানে অবনমন নিশ্চিত করেছে। ম্যাচ শেষ হতেই ভক্তরা ক্ষোভে ফেটে পড়ে। ক্লাবের মালিকদের পদত্যাগের দাবি জানায় তারা এবং খেলোয়াড়দের মাঠ ছাড়ার সময় দুয়ো দিতে থাকে।

ম্যাচে লিয়াম মিলারের গোলে এগিয়ে যায় প্রতিপক্ষ। পরে জর্ডান জেমস লুক থমাস দুটি গোল করে লেস্টারের আশা জাগান। তবে দ্বিতীয়ার্ধে ওলি ম্যাকবার্নির গোলেই শেষ হয়ে যায় সব সম্ভাবনা। দুই ম্যাচ বাকি থাকতেই নিরাপদ অবস্থান থেকে সাত পয়েন্ট পিছিয়ে পড়ায় অবনমন নিশ্চিত হয়।

২০১৫-১৬ মৌসুমে লিগ জয়ের পর ২০২১ সালে এফএ কাপ জিতেছিল লেস্টার সিটি। পাশাপাশি ইউরোপীয় প্রতিযোগিতায়ও ভালো করেছে তারা। কিন্তু সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ব্যর্থতায় পথ হারিয়েছে দলটি।

এই মৌসুমের শুরুতেই আর্থিক নিয়ম ভাঙায় ৬ পয়েন্ট কাটা পড়ে লেস্টারের। মাঠের পারফরম্যান্সও ছিল হতাশাজনক। শেষ ১৮ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে তারা। মৌসুমের মাঝপথে কোচ পরিবর্তন করেও লাভ হয়নি, রুড ফন নিস্টলরুই দলকে অবনমন থেকে বাঁচাতে পারেননি।

শেষ বাঁশি বাজতেই তৃতীয় স্তরে নেমে যাওয়ার হতাশায় খেলোয়াড়রা মাটিতে শুয়ে পড়েন। ১৪২ বছরের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে নামল এক সময়ের স্বপ্নের দল লেস্টার সিটি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে অপদস্থ ও মারধরের অভিযোগ

তৃতীয় স্তরে নেমে গেল হামজা চৌধুরীর লেস্টার সিটি

আপডেট সময় ১১:১৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬