ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি স্বামীর পর এবার গ্রেপ্তার

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১২:১৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম কিওন হি মঙ্গলবার শেয়ারবাজারে কারসাজি ও ঘুষ গ্রহণসহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। যদিও নিজেই তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বুধবার (১৩ আগস্ট) প্রতিবেদনে জানিয়েছে, ৫২ বছর বয়সী কিম আদালতে চার ঘণ্টার শুনানিতে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেন। তবে সিউল আদালত প্রমাণ নষ্টের আশঙ্কায় তাকে রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছেন।

গত বছর ব্যর্থ সামরিক আইন প্রয়োগের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হন ইউন সুক ইওল। এই ঘটনাটি দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে এবং শেষ পর্যন্ত তার ক্ষমতা চলে যায়।

অতিরিক্ত অভিযোগে বলা হয়, তিনি বিতর্কিত ইউনিফিকেশন চার্চ থেকে ব্যবসায়িক সুবিধা পাওয়ার বিনিময়ে দুটি শ্যানেল ব্যাগ ও একটি হীরার নেকলেস ঘুষ হিসেবে গ্রহণ করেন। এছাড়া ২০২২ সালের সংসদীয় উপনির্বাচন এবং গত বছরের সাধারণ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগও রয়েছে।

বিবিসি জানায়, মঙ্গলবার আদালতে কালো স্যুট ও স্কার্ট পরে গম্ভীর মুখে হাজির হন কিম। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নই, তবুও সমস্যার সৃষ্টি করার জন্য আন্তরিকভাবে দুঃখিত।’

প্রেসিডেন্ট থাকাকালে ইউন সুক ইওল বিরোধী দলের আনা বিশেষ কাউন্সেল বিল তিনবার ভেটো দেন। এর মধ্যে সর্বশেষ ভেটো দিয়েছিলেন গত বছরের নভেম্বরে, যা সামরিক আইন জারির ঘোষণা দেয়ার এক সপ্তাহ আগে হয়।

চলতি বছরের জুনে তার প্রতিদ্বন্দ্বী লি জে মিয়ং প্রেসিডেন্ট হওয়ার পর বিশেষ কাউন্সেল গঠন করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি স্বামীর পর এবার গ্রেপ্তার

আপডেট সময় ১২:১৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫