ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ চট্টগ্রামে : মায়ের পর চলে গেল ছেলে আজ শেখ হাসিনা-কামালের সাজা বৃদ্ধি চেয়ে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি কুমিল্লা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ বাংলাদেশের ইতিহাসে একটি শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে বলেছেন মাসুদ সাঈদী হালুয়াঘাট-ধোবাউড়া আসনের উন্নয়নে সকলের সহযোগীতা প্রত্যাশী প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন শপিং সেন্টারে আগুন খুলনায়, পুড়লো ১০টি মোবাইল ফোনের দোকান রাজশাহী রাতের আঁধারে দুই পানের বরজে আগুন ​এক ডজন সচিব ১ দিনে সরানো হলো , নতুন পদায়নে তোড়জোড় অফিসে সকাল ৯টার মধ্যে ঢুকতে হবে , দেরি হলেই শাস্তি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দুইদিন আগে হাতকড়া পরে মায়ের জানাজায়, সেই দুই ভাই হারালেন বাবাকেও কক্সবাজারে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামুতে প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরা অবস্থায় মায়ের জানাজায় অংশ নেওয়া সেই দুই ভাইয়ের বাবা নূর আহমদও (৯০) মারা গেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

এর মাত্র দুই দিন আগে গত শনিবার তাদের মা মোস্তফা বেগম (৮০) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছিলেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাজনৈতিক মামলায় প্রায় আড়াই মাস ধরে কারাগারে বন্দি রয়েছেন দুই সহোদর ফরিদুল আলম ও মোহাম্মদ ইসমাইল। গত শনিবার মায়ের মৃত্যুর পর জানাজা ও দাফনে অংশ নিতে তারা পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন। পুলিশি পাহারায় হাতকড়া পরা অবস্থায় মাকে শেষ বিদায় জানানোর সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। জানাজা শেষে তাদের পুনরায় কারাগারে পাঠানো হয়। মায়ের শোক কাটিয়ে ওঠার আগেই বাবার মৃত্যুর খবর তাদের পরিবারে শোকের ছায়া আরও ঘনীভূত করেছে।

রামু থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদুল ও ইসমাইল কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আড়াই মাস আগে খুনিয়াপালং ইউনিয়নের একটি মামলায় তাদের আটক করা হয়। সেই মামলায় জামিন পেলেও পরবর্তী সময়ে দক্ষিণ মিঠাছড়ি ও সর্বশেষ বিএনপি নেতা মাহিন চৌধুরীর দায়ের করা একটি মামলায় তাদের পুনরায় গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তারা কারাগারে আটক রয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ চট্টগ্রামে : মায়ের পর চলে গেল ছেলে

দুইদিন আগে হাতকড়া পরে মায়ের জানাজায়, সেই দুই ভাই হারালেন বাবাকেও কক্সবাজারে

আপডেট সময় ০৯:৪৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬