ময়মনসিংহ , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দুর্ধর্ষ ডাকাতি, ৩৩ ভরি স্বর্ণালংকারসহ ৫৫ লাখ টাকা লুট

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০২:২৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

দুর্ধর্ষ ডাকাতি, ৩৩ ভরি স্বর্ণালংকারসহ ৫৫ লাখ টাকা লুট

ঢাকার দোহার উপজেলায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাতরা ৩৩ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মোট ৫৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার পশ্চিম সুতারপাড়া এলাকার ব্যবসায়ী মোঃ শাহজাহান এর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন।

এ ঘটনায় বাড়ির মালিক জয়পাড়া বাজার ব্যবসায়ী আল-জাহান ট্রাভেলস ও আল- জাহান মটরস এর কর্ণধার মোঃ শাহজাহান বলেন, ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বাড়ির নিচতলার বাড়ান্দার গেট ভেঙ্গে বাড়ির ঘরের ভিতর প্রবেশ করে ডাকাতরা মোঃ শাহজাহানের গলায় ধারালো দেশীয় অস্ত্রের মুখে তাকে জিম্মি করে ঘরের সবাইকে হাত বেঁধে ফেলে।

পরে শাহজাহানের স্ত্রী আকলিমা আক্তারের গলায় ও কানে থাকা স্বর্ণালংকার খুলে দিতে বলে ঘরের ভেতর আলমাড়িতে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে।

পরে লুট করে যাওয়ার সময় বিভিন্ন হুমকি দেন ও বাড়ির সিসি ক্যামেরার ডিভিআর খুলে নিয়ে যায় ডাকাতরা বলে জানা গেছে।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম বলেন, এ ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে ওসি তদন্ত মোঃ নূর-নবীকে পাঠিয়েছি। ভুক্তভোগী পরিবার লিখিত কোন অভিযোগ করলে বিষয়টি আইনিপ্রক্রিয়ায় গুরুত্বের সাথে দেখা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

দুর্ধর্ষ ডাকাতি, ৩৩ ভরি স্বর্ণালংকারসহ ৫৫ লাখ টাকা লুট

আপডেট সময় ০২:২৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫