ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নির্বাচিত সরকারের সদিচ্ছা থাকলে পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব জানিয়েছেন অর্থ উপদেষ্টা গৌরীপুরে শ্রেষ্ঠ শিক্ষক-প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সংবর্ধনা নির্বাচনের পরের দিনের পরিস্থিতি কেমন হতে পারে: ছাত্রশিবির সভাপতি ঢাকা-৮ আসনকে মদিনার সমাজ বানাতে চাই বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী যারা বিক্রি হচ্ছেন তাদের হিসাব ১২ তারিখের পর হবে বললেন বিএনপি প্রার্থী ফারুক আজ মধ্যরাত থেকে নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ১৮ ঊর্ধ্ব সবাইকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে বলেছেন নাহিদ ইসলাম ইউপি সদস্যের স্বামীকে গুলি করে হত্যা, আহত ১ নরসিংদীতে সোনার দাঁড়িপাল্লা উপহার দিলেন সমর্থক শিশির মনিরকে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না জানিয়েছে ইসি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দেশের ৫২টি রাজনৈতিক দল ডিসেম্বরেই নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন খন্দকার মোশাররফ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

শুধুমাত্র বিএনপি নয়, দেশের ৫২টি রাজনৈতিক দল চলতি বছরের ডিসেম্বরেই সংসদ নির্বাচন চায় বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

আজ রোববার (০১ জুন) দুপুরে এক আলোচনা সভায় জাপানের নিক্কেই এশিয়া ফোরামে প্রশ্নোত্তর পর্বে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে এ কথা বলেন তিনি।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা প্রস্তাব করেছি যে, নির্বাচন যদি ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়, তাহলে তা নির্বাচন কমিশনের জন্যও সুবিধাজনক হবে, সরকারের জন্যও সহজ হবে এবং জনগণের অংশগ্রহণও নিশ্চিত করা যাবে। আমরা আমাদের যুক্তিগুলো উপস্থাপন করেছি। যদি সরকারের ভিন্ন কোনো যুক্তি থাকে, তাহলে তা স্পষ্টভাবে তুলে ধরুক এবং দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুক।

তিনি বলেন, সরকার বিদেশে গিয়ে বলছেন শুধুমাত্র বিএনপি নির্বাচন চায়, এটা সঠিক না। আপনারা আজকে পত্র-পত্রিকায় দেখেছেন- ৫২টি দল একত্রিত হয়ে ডিসেম্বরে নির্বাচন চায়। নির্বাচন চাওয়া সেই দলগুলোর নাম, নেতাদের নাম, তাদের বক্তব্য পত্রিকায় প্রকাশিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব কাদের গণি চৌধুরী।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক শামসুল আলম সেলিম, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের আনহ আখতার হোসেন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম শামস, এমবিএ অ্যাসোসিয়েশনের সৈয়দ আলমগীর, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সেলিম ভুঁইয়া ও জাকির হোসেন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের শামীমুর রহমান শামীম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একেএম মহসিন ও রাশেদুল হক, এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাডভোকেট আবেদ রেজা প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচিত সরকারের সদিচ্ছা থাকলে পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব জানিয়েছেন অর্থ উপদেষ্টা

দেশের ৫২টি রাজনৈতিক দল ডিসেম্বরেই নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন খন্দকার মোশাররফ

আপডেট সময় ০৪:০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫