ময়মনসিংহ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুস্ঠিত আগামী ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সূচি প্রকাশ: দুই পর্বের তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী কেউ অভিযোগ করতে পারে নি মাদ্রাসার ছাত্ররা ড্রাগ সেবন করে জানিয়েছেন জামায়াত আমির দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে ১১ টন রাসায়নিক সার জব্দ, আটক ৩ সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজন ভুলে নাগরিক পরিচয়কে বড় করে দেখার আহ্বান প্রধানন্ত্রীর জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের সঙ্গে প্রধানমন্ত্রীর উষ্ণ শুভেচ্ছা বিনিময় আদালতে হাজিরা না দেওয়ায় বড় নির্দেশ: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির বিরুদ্ধে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যকর তথ্য: আসিফ মাহমুদের পক্ষে জামায়াত আমিরকে ফোন করেছিলেন ড. ইউনূস ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: যুগ্ম কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তাকে নতুন দায়িত্ব
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

‘দ্য ওডিসি’র পরই তিন বছরের দীর্ঘ বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:০১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

নতুন সিনেমা ‘দ্য ওডিসি’-এর বিশ্বব্যাপী সাফল্যের মধ্যেই কাজ থেকে দীর্ঘ বিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান। তিনি জানিয়েছেন, টানা কাজের চাপের কারণে অন্তত তিন বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে বিরতি নেবেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের গণমাধ্যম টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে নোলান বলেন, ‘দ্য ওডিসি’ নির্মাণ ছিল অত্যন্ত দীর্ঘ ও জটিল একটি প্রক্রিয়া। এতে তিনি এবং তার পুরো টিম শারীরিক ও মানসিকভাবে চরম ক্লান্ত হয়ে পড়েছেন।

প্রযুক্তিগত দিক থেকেও সিনেমাটি নতুন মাইলফলক গড়েছে। নোলান জানান, এটিই প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যা সম্পূর্ণ লার্জ-ফরম্যাট ক্যামেরায় ধারণ করা হয়েছে।

এদিকে নিউ ইয়র্ক টাইমস-কে দেওয়া আরেক সাক্ষাৎকারে বর্তমান হলিউড স্টুডিওগুলোর ঝুঁকি নিতে অনীহার সমালোচনা করেন এই নির্মাতা। তার মতে, দর্শক সবসময় মৌলিক ও উচ্চাভিলাষী গল্প দেখতে আগ্রহী। তাই বড় সাফল্য অর্জনের জন্য চলচ্চিত্র নির্মাণে সৃজনশীল ঝুঁকি নেওয়া জরুরি।

প্রাচীন গ্রিক কবি হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত ‘দ্য ওডিসি’তে ট্রয় যুদ্ধ শেষে বীর যোদ্ধা ওডিসিয়াসের দীর্ঘ, বিপদসংকুল স্বদেশে ফেরার কাহিনি তুলে ধরা হয়েছে। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন ম্যাট ডেমন। এছাড়া টম হল্যান্ড, জেনডায়া, অ্যান হ্যাথাওয়ে, লুপিতা নিয়োঙ্গো, রবার্ট প্যাটিনসন ও শার্লিজ থেরনসহ হলিউডের একঝাঁক তারকা এতে অভিনয় করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুস্ঠিত

‘দ্য ওডিসি’র পরই তিন বছরের দীর্ঘ বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান

আপডেট সময় ১১:০১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬