ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইসি নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি, র‌্যাব বিলুপ্ত দুপুরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির বৈঠক ২২০৫ শিক্ষার্থী প্রথম ধাপে কলেজ পায়নি জিপিএ-৫ পেয়েও ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি কার্ড থেকে বাদ দেওয়া হয়েছে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার জানিয়েছেন আইনমন্ত্রী ৪০ লাখ শিক্ষার্থীর মধ্যে সেরা, নালিতাবাড়ীর সাদিয়ার ঝুলিতে ভিসি অ্যাওয়ার্ড শেরপুরে ঘুমন্ত স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত, ময়মনসিংহে প্রেরণ অটোরিকশাচালকের মেয়ে মীমের জিপিএ-৫: দারিদ্র্যকে হার মানানো এক অনুপ্রেরণার গল্প ঘুষের অভিযোগ দুই কর্মচারীর বিরুদ্ধে, বদলি হলেন ডায়নামিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন,জনমনে প্রশ্ন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন: রাজধানী মাতাতে আসছে দুই বিশাল কনসার্ট!

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজধানীতে অনুষ্ঠিত হবে দুটি উন্মুক্ত মেগা কনসার্ট। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা) এবং মুনসুন কালচারাল অ্যালায়েন্সের পৃথক আয়োজনে সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে বসবে এই দুই সংগীত আসর।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এবং বামবার সহযোগিতায় আয়োজিত এ কনসার্ট শুরু হবে বেলা ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। দর্শকদের জন্য প্রবেশদ্বার খুলে দেওয়া হবে বেলা ১টায়। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত, কোনো টিকিট লাগবে না।

এ কনসার্টে পারফর্ম করবে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড—মাইলস, ওয়ারফেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, এসেইস এবং রে রে। মূল পর্বে পরিবেশনা করবে ছয়টি ব্যান্ড। উদ্বোধনী অংশে মঞ্চে উঠবে ব্যান্ড রে রে। অনুষ্ঠানে পুরস্কার বিতরণেরও আয়োজন থাকবে।

বামবার সভাপতি হামিন আহমেদ বলেন, জুলাই আন্দোলনে সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেই স্মৃতিকে ধারণ করেই সংগীতের মাধ্যমে দিনটি উদ্‌যাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সবার অংশগ্রহণে আয়োজনটি সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আয়োজকদের ভাষ্য, ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’ কেবল একটি সংগীতানুষ্ঠান নয়; এটি সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে উদ্‌যাপনেরও একটি প্রয়াস।

একই দিনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক আরেকটি ওপেন-এয়ার কনসার্ট। মুনসুন কালচারাল অ্যালায়েন্সের আয়োজনে বিকেল ৪টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে পারফর্ম করবে আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা, কুঁড়েঘর, আসিফ আকবর, সেজান, নাহিদ উইথ ম্যাজিশিয়ানস, ব্যান্ড নীল, জে কে তাহমিদ, পারশা মাহজাবীনসহ আরও অনেকে। এ আয়োজনও সবার জন্য উন্মুক্ত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসি নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন: রাজধানী মাতাতে আসছে দুই বিশাল কনসার্ট!

আপডেট সময় ১০:৩৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬