ময়মনসিংহ , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী কৃষক ও শিক্ষার্থীদের কল্যাণে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান ইঞ্জিনিয়ার তুহিনের শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাউবি ও মালয়েশিয়ার IIUM-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে প্রতিরোধ ২১টি শেরপুরে ভিডিও কনফারেন্সে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন ২)’ এর উদ্বোধন নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত, সেমিফাইনালে চার দল পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

রসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা অডিটোরিয়াম হলে আয়োজিত এ সভায় রায়পুরা থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. ফাইজুর রহমান সভাপতিত্ব করেন।
​

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা।

​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর। সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান।

​আলোচনা সভায় বক্তারা সমাজ থেকে অপরাধ, মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ নির্মূলে পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানানো হয়।

​এ সময় রায়পুরা থানা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির প্রবীণ ও নবীন নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​সভাটি পুলিশ ও জনগণের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০১:২৭:০২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬