ময়মনসিংহ , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাবনা জেলার ফরিদপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজার প্যারেড বিফিং আলোর ফেরিওয়ালা সেকান্দার আলী তালুকদার চাঁপাইনবাবগঞ্জে ৩৬ বোতল বিদেশি মদসহ নারী মাদক কারবারি গ্রেফতার আইএমএফের কাছ থেকে ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে জানিয়েছেন অর্থমন্ত্রী কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে বলেছেন রাষ্ট্রপতি ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী শেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী পূর্বধলায় দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ মহড়া, সচেতন হলো শিক্ষার্থীরা ​কালীগঞ্জে ‘মাদককে না বলুন’ স্লোগানে মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নারীর মৃত্যু নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে গেল ট্রাক

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ০৩:০০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

লালমনিরহাটের হাতীবান্ধায় পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের এক বাড়িতে ঢুকে পড়লে ট্রাক চাপায় নুরি বেগম (৪৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় চার বছর বয়সী আব্দুল্লাহ নামের এক শিশুকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক ও সহকারী চালক পালিয়ে গেছেন।

আজ সোমবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের দক্ষিণ পারুলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি ট্রাক মালামাল নিয়ে পাটগ্রামের দিকে যাওয়ার পথে দক্ষিণ পারুলীয়া এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বাড়িতে ঢুকে যায়। পরে খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে তাৎক্ষণিক উপস্থিত হয়ে আব্দুল্লাহ নামে চার বছর বয়সের শিশুকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করেন। এ সময় নুরি বেগম নামে এক নারী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবী জানান, শিশু আবদুল্লাহকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নুরি বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সড়কে যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাবনা জেলার ফরিদপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজার প্যারেড বিফিং

নারীর মৃত্যু নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে গেল ট্রাক

আপডেট সময় ০৩:০০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫