শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের উত্তর বাজার এলাকায় যানজট নিরসন ও জনস্বার্থ রক্ষায় পরিচালিত মোবাইল কোর্টকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযানে অবৈধ স্থাপনা ও রাস্তার জায়গা দখল করে রাখা মালামাল জব্দ করাকে কেন্দ্র করে মার্কেট এ লুকানো মালে হাত দিলে ক্ষুব্ধ ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় একপর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন।
গত সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) আনিসুর রহমানের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে নালিতাবাড়ী উত্তর বাজার এলাকায় তীব্র যানজট বৃদ্ধি এবং রাস্তা দখলের অসংখ্য অভিযোগের প্রেক্ষিতে জনস্বার্থে শৃঙ্খলা ফিরাতে এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে রাস্তার ওপর অবৈধভাবে রাখা বেশ কিছু দোকানের পণ্যসামগ্রী জব্দ করা হয়। এ সময় ব্যবসায়ীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা মোবাইল কোর্টের কার্যক্রমের প্রতিবাদ জানান।
ব্যবসায়ীদের অভিযোগ, অনেক ক্ষেত্রে দোকানের সীমানার ভেতরে থাকা মালামালও জোরপূর্বক জব্দ করা হয়েছে। তাদের দাবি, তারা নির্ধারিত সীমানার মধ্যেই পণ্য রেখেছিলেন, কিন্তু প্রশাসন তা অগ্রাহ্য করে মালামাল গাড়িতে তুলে নেয়। ব্যবসায়ীদের পক্ষ থেকে পণ্য ফেরত দেওয়ার অনুরোধ করা হলেও তা শোনা হয়নি বলে তারা দাবি করেন। ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল ত্যাগ করার পর ব্যবসায়ীরা একত্রিত হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করেন।
অন্যদিকে, ঘটনার বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট �

জেলা প্রতিনিধি শেরপুর 



















