ময়মনসিংহ , মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নির্বাচিত সরকারের সদিচ্ছা থাকলে পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব জানিয়েছেন অর্থ উপদেষ্টা গৌরীপুরে শ্রেষ্ঠ শিক্ষক-প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সংবর্ধনা নির্বাচনের পরের দিনের পরিস্থিতি কেমন হতে পারে: ছাত্রশিবির সভাপতি ঢাকা-৮ আসনকে মদিনার সমাজ বানাতে চাই বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী যারা বিক্রি হচ্ছেন তাদের হিসাব ১২ তারিখের পর হবে বললেন বিএনপি প্রার্থী ফারুক আজ মধ্যরাত থেকে নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ১৮ ঊর্ধ্ব সবাইকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে বলেছেন নাহিদ ইসলাম ইউপি সদস্যের স্বামীকে গুলি করে হত্যা, আহত ১ নরসিংদীতে সোনার দাঁড়িপাল্লা উপহার দিলেন সমর্থক শিশির মনিরকে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না জানিয়েছে ইসি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নির্বাচন কবে হবে জানতে চেয়েছে রাশিয়া বললেন আমির খসরু

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৮:০১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন। আলোচনায় বাংলাদেশে নির্বাচন কবে এবং কত তাড়াতাড়ি হবে তা রাষ্ট্রদূত জানতে চেয়েছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 

আজ রোববার (৪ মে) সকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

বৈঠকের বিষয়ে আমির খসরু বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে বলেছেন, নির্বাচন কত তাড়াতাড়ি হতে যাচ্ছে, তারা জানতে চেয়েছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কবে, কতো তাড়াতাড়ি হবে। সবাই তো একটা নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চায়, একটা কমফোর্ট আছে সকলের। সেজন্য তো সবাই অপেক্ষা করছে, শুধু রাশিয়া নয়। সবাই চাচ্ছেন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে এই সিদ্ধান্তগুলো নিতে অনেক সহজ হয়ে যাবে। স্বাভাবিকভাবেই সবাই নির্বাচন ও নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে খসরু বলেন, হ্যাঁ ওটার জন্য তারা অপেক্ষা করছেন। বাংলাদেশের দিক থেকেও কো-অপারেশন চাচ্ছেন তারা। সমাপ্তি করতে হবে, এটি প্রজেক্ট। এটা সমাপ্তির পর্যায়ে, বাংলাদেশে সেখান থেকে বড় একটা বিনিয়োগ হয়েছে, সেখানে প্রশ্নবিদ্ধ আছে অনেক কিছু। সেটি ভিন্ন আলোচনা।

তিনি বলেন, আমাদের দুই দেশের মধ্যে যে সম্পর্ক, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে কি কি করব আমরা- বাংলাদেশের সঙ্গে তো রাশিয়ার সম্পর্ক অনেক দিনের, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে। তাদের তো যথেষ্ট ইনভেস্টর রয়েছে বাংলাদেশে বিনিয়োগের জন্য।

মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচিত সরকারের সদিচ্ছা থাকলে পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব জানিয়েছেন অর্থ উপদেষ্টা

নির্বাচন কবে হবে জানতে চেয়েছে রাশিয়া বললেন আমির খসরু

আপডেট সময় ০১:৪৮:০১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫