ময়মনসিংহ , বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহে সুলভ মূল্যে ডিম ও মাংস বিক্রয়ের উদ্বোধন করেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ পূর্বধলায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবস পালিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাভেলের ওপর হামলার বিচার দাবিতে গৌরীপুরে মানববন্ধন অনুষ্ঠিত ২৭ হাজার টন ডিজেলবাহী আরও একটি ট্যাংকার চট্টগ্রামে পৌঁছেছে হাসনাত আবদুল্লাহ মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এ দৈনিকভিত্তিক শ্রমিকদের কর্মবিরতি, ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী পাইপলাইনে আসছে ৫ হাজার টন ডিজেল ভারত থেকে এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি বলেছেন প্রধানমন্ত্রী পূর্বধলায় গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র করলে রুখে দেওয়া হবে বললেন ফারুক

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, যারা আওয়ামী লীগকে সাহায্য করতে চান, তাদের সঙ্গে মিলে সম্প্রতি হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।

সোমবার (১৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ওলামা দল কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘শেখ হাসিনাকে জামায়াতে ইসলাম সহযোগিতা করছিল, তাদের তিনি ফাঁসিকাষ্ঠে ঝুলিয়েছেন। জাতীয় পার্টি সাহায্য করছিল, বিলীন করে দিয়েছেন। এক-এগারোর ঘটনার পর সেনাবাহিনীকে হত্যা করেছে। এখনো পঞ্চম-ষষ্ঠবারের মতো যারা আওয়ামী লীগকে সাহায্য করতে চান, তাদের সঙ্গে মিলে সম্প্রতি হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচনকে ব্যাহত করার যে ষড়যন্ত্র, তা রুখে দেওয়া হবে।’

গত ১৬ বছর তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারের জন্য যে সংগ্রাম করেছেন, সেই সংগ্রামের ফল জুলাই-আগস্ট—এমনটা উল্লেখ করে তিনি বলেন, ‘আজ আবার নতুন করে আমাদের মাঠে দয়া করে নামাবেন না। আমরা মাঠে আর নামতে চাই না। আমরা এখন নির্বাচনের মাধ্যমে গ্রামে-গঞ্জে যেতে চাই, মানুষের সেবা দিতে চাই। ১৬ বছর যেই টাকাগুলো লুট করে নিয়ে গেছে সেই টাকাগুলো আবার সঞ্চয় করে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে শান্তি পৌঁছে দেব।’

তারেক রহমানকে নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে—এমন অভিযোগ করে তিনি বলেন, ‘এই ষড়যন্ত্রে কোনো লাভ হবে না কারণ শুধু বাংলাদেশ নয় বিশ্বের দরবারে একজন খ্যাতিমান রাজনীতিবিদ, দেশনায়ক তিনি।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে সুলভ মূল্যে ডিম ও মাংস বিক্রয়ের উদ্বোধন করেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ

নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র করলে রুখে দেওয়া হবে বললেন ফারুক

আপডেট সময় ০৩:৪৮:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫