ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধায় মধ্যরাতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

গত শুক্রবার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জুলধা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুলতান বাপের বাড়ি এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেয় ১২ থেকে ১৫ জন যুবক, মিছিলটি মাত্র ৩ থেকে ৪ মিনিট স্থায়ী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কয়েকজন যুবক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে দেশে, বীরের বেশে’— এ ধরনের স্লোগান দিয়ে মিছিল করে।
মিছিলের নেতৃত্বে ছিলেন ছাত্রলীগ নেতা ফয়সাল, যিনি জুলধা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মুছার ভাতিজা এবং গত ১১ ফেব্রুয়ারি গ্রেফতার হওয়া আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নুরের ছেলে।
ঘটনার পরপরই কর্ণফুলী থানা পুলিশ অভিযান চালিয়ে ২২ বছর বয়সী ফারহানসহ তিনজনকে আটক করে। ফারহান সদ্য গ্রেপ্তার হওয়া আব্দুল মালেক প্রকাশ ঘোড়া মালেকের ছেলে বলে জানা গেছে। তবে বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।
একাধিক সূত্র জানায়, স্থানীয় কয়েকজন কিশোর ও যুবক মজা করে ছাত্রলীগ স্টাইলে স্লোগান দিয়ে মিছিল করে এবং সেটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ঘটনার খবর পেয়েই আমরা অভিযান চালাই। কয়েকজনকে আটক করেছি। এখনো অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

আপডেট সময় ০১:০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫