ময়মনসিংহ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি জানিয়েছেন তথ্য উপদেষ্টা পরবর্তী মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না বলেছেন আসিফ নজরুল গৌরীপুরে মাদক, সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত নেত্রকোণা-৫ আসনের ভোট পুনঃগণনার দাবিতে ধানের শীষের প্রার্থীর সংবাদ সম্মেলন তারেক রহমান আজ ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করবে টিসিবি রোজায় মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না বলেছেন জামায়াত আমির জামায়াত-ছাত্রশিবির ইহুদি স্টাইলে রাজনীতি করে বলেছেন ছাত্রদল সভাপতি রাকিব এনসিপির বিক্ষোভ মিছিল নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নেইমারের হ্যাটট্রিক চোট নিয়ে মাঠে নেমে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:১১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

ক্রমাগত চোটের কারণে নেইমার খেলবেন কি না—সে খবরই এখন বড় আলোচনার বিষয়। তবে আজ (৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকালে ব্রাজিলিয়ান সিরি আ-তে জুভেন্তুদের বিপক্ষে নেইমার যেন নিজের পুরোনো দিনের ছায়া হয়ে ফিরে এলেন। সান্তোসের ৩–০ গোলের জয়ে সব কটিই তার—ঝলমলে এক হ্যাটট্রিক।

বিরতির পর মাত্র ১৭ মিনিটে (৫৬, ৬৫, ৭৩ মিনিট) তিন গোল করেন নেইমার। শেষ গোলটি আসে পেনাল্টি থেকে। এর আগে সর্বশেষ হ্যাটট্রিক করেছিলেন ২০২২ সালের ৯ এপ্রিল, পিএসজির হয়ে ক্লেঁয়ারমন্তের বিপক্ষে। অর্থাৎ প্রায় ১৩৩৫ দিন পর ফিরল তাঁর হ্যাটট্রিকের স্বাদ।

এ বছর আবার বাঁ হাঁটুতে চোট পাওয়ায় সিজনের বাকি ম্যাচগুলোতে নেইমারের না খেলারই কথা ছিল। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমও জানিয়েছিল, সিরি আ–তে বাকি তিন ম্যাচে তাকে পাওয়া যাবে না। কিন্তু সবার প্রত্যাশা ভেঙে চোট নিয়েই খেলতে নেমেছেন নেইমার—ঠিক যেমন নেমেছিলেন ২৯ নভেম্বর স্পোর্টের বিপক্ষে সান্তোসের ৩–০ জয়ের ম্যাচে। সে ম্যাচে গোল করার পাশাপাশি এক গোল বানিয়েছিলেনও। ম্যাচের পর নেইমার জানান, অবনমনের শঙ্কায় থাকা সান্তোসকে বাঁচাতে তিনি ঝুঁকি নিয়েই মাঠে নামছেন।

সান্তোসের অবস্থার উন্নতি

নেইমারকে নিয়ে টানা দুই ম্যাচ জিতে অবনমন অঞ্চলের সঙ্গে দূরত্ব বাড়াতে পেরেছে সান্তোস। ৩৭ ম্যাচে তাদের সংগ্রহ ৪৪ পয়েন্ট—টেবিলে অবস্থান ১৪তম। অন্যদিকে ভিতোরিয়া পয়েন্ট ৪২ নিয়ে আছে ১৭তম অবস্থানে। অর্থাৎ সান্তোস এখন নিরাপদ অবস্থানেই আছে, তবে তাদের ভাগ্য নির্ভর করছে শেষ ম্যাচের ওপর।

নেইমার ব্রাজিলের হয়ে সর্বশেষ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে, যে ম্যাচে তিনি এসিএল চোটে পড়েছিলেন। এরপর আর নিয়মিত হতে পারেননি। চলতি মৌসুমেই তার চোট লেগেছে চারবার।

ব্রাজিল মার্চের আগে আর কোনো ম্যাচ খেলবে না। মার্চে প্রীতি ম্যাচের পর কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপ দল ঘোষণা করবেন। তাই সান্তোসের হয়ে এই সময়টুকুই নেইমারের সামনে নিজের প্রমাণ দেওয়ার শেষ বড় সুযোগ।

মৌসুম শেষে সান্তোসে থাকবেন কি না—এ নিয়ে চলছে জল্পনা। জুভেন্তুদের বিপক্ষে ম্যাচের পর অ্যামাজন প্রাইম–কে তিনি বলেন, “আমি জানি না। সত্যিই জানি না। আগে মৌসুমটা শেষ করতে চাই। তারপর ভাবা যাবে। সান্তোসই আমার প্রথম অগ্রাধিকার।”

৩৩ বছর বয়সী নেইমার চোট নিয়ে নিজের লড়াইয়ের কথা বলতে গিয়ে বলেন, “আমি অ্যাথলেট হিসেবে নিজের শরীরের যত্নই আগে দেখি। ক্যারিয়ারের ক্ষতি হতে পারে—এমন কিছু করি না। কিন্তু তবু যা হওয়ার হচ্ছে। মাসের পর মাস, বছরের পর বছর চোটের সঙ্গে লড়ছি। এগুলো কাটিয়ে উঠে আবার পুরোপুরি ফেরার চেষ্টা করছি।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি জানিয়েছেন তথ্য উপদেষ্টা

নেইমারের হ্যাটট্রিক চোট নিয়ে মাঠে নেমে

আপডেট সময় ১১:১১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫