ময়মনসিংহ , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
​আইনি সংস্কারের পথে বড় পদক্ষেপ: সংসদে পাস হলো অন্তর্বর্তী সরকারের ৫ বিল ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি তামিমকে অভিনন্দন জানালেন শিক্ষায় বরাদ্দ বাড়ছে, ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে বাস্তবায়ন হচ্ছে পরিকল্পনা জানিয়েছেন প্রধানমন্ত্রী দেশের ২৮৪৭টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী সংসদে স্বাস্থ্যমন্ত্রী: ৩ মে নয়, সারাদেশে হামের টিকা শুরু ২০ এপ্রিল ২১ এপ্রিল সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা যুদ্ধবিরতি ইস্যুতে নীরবতা: নিজ দেশেই তোপের মুখে নেতানিয়াহু মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা: হজে না যাওয়ার পরামর্শ দূতাবাসের রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান: উন্মুক্ত হচ্ছে হরমুজ, কমছে তেলের দাম ধর্ষণেরস্বীকার দৃষ্টি প্রতিবন্ধী তরুণী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নেত্রকোণা-৫ আসনের ভোট পুনঃগণনার দাবিতে ধানের শীষের প্রার্থীর সংবাদ সম্মেলন

  • মোঃ নজরুল ইসলাম
  • আপডেট সময় ০২:৩৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

 গত ১২.২.২০২৬ ইং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পুনঃগণনা ও ফলাফল বাতিলের দাবীতে নেত্রকোণা-৫ আসনে ব্যাপক অনিয়ম প্রশাসনের হস্তক্ষেপ, ও কারসাজির অভিযোগ তুলে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদার পূর্বধলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করেন।

গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান উপজেলা বিএনপির আহ্বায়ক ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আবু তাহের তালুকদার।

লিখিত বক্তব্যে তাহের তালুকদার বলেন গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে প্রশাসনেরও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে বিভিন্ন কেন্দ্রে অস্বাভাবিক হারে ভোট বাতিল, ফলাফল শিটে গড়মিল, ভোটগ্রহণে কৃত্রিম স্থবিরতা সৃষ্টি, জাল ভোট এবং সূক্ষ্ম কারচুপি সংঘটিত হয়েছে।

তিনি বলেন, মেঘশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র (কেন্দ্র নং-১০)-এ বিকাল ৩টার দিকে প্রিজাইডিং কর্মকর্তা ভোটগ্রহণ বন্ধ করে বুথের বাইরে চলে যান। পরে প্রশাসনের হস্তক্ষেপে বিকাল ৪টা ২০ মিনিটে সীমিত সময়ের জন্য পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। একই কেন্দ্রে ভোটারদের পরিচয় যাচাই ছাড়াই ব্যালট পেপার সরবরাহের অভিযোগও তোলেন তিনি।

আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র (কেন্দ্র নং-৭৯)-এ ভোট গণনা শেষ হওয়ার আগেই বিএনপির এজেন্টকে ফলাফল শিটে স্বাক্ষর দিতে চাপ দেওয়া হয় এবং অস্বীকৃতি জানালে প্রশাসনের মাধ্যমে তাকে বাধ্য করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ ছাড়া মেঘশিমুল উচ্চ বিদ্যালয় কেন্দ্র (কেন্দ্র নং-১৪)-এ পরিকল্পিতভাবে ছয়টির পরিবর্তে চারটি বুথ স্থাপন করায় দীর্ঘ লাইন তৈরি হয় এবং অনেক নারী ও বয়স্ক ভোটার ভোট না দিয়েই ফিরে যান বলে অভিযোগ করেন বিএনপি প্রার্থী।

তিনি আরও বলেন, মেঘশিমুল, দুধী, মনাকান্দা, কাপাসিয়া, কৈলাটী, বেড়াইল ও লেটিরকান্দা এলাকার বিভিন্ন কেন্দ্রে বিএনপি-সমর্থিত ভোটারদের লাঠিচার্জ করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। জারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সোলেমানকে ভোট কেন্দ্র থেকে ৪০০গজ দুরে অবস্থান করা সত্বেও আটক করে গাড়িতে ঘোরানো হয়েছে বলেও দাবি করা হয়, যা ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সহকারী রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফল অনুযায়ী ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ২ হাজার ৫৬৩। তবে বিএনপি প্রার্থীর দাবি, উল্লেখিত অনিয়ম না হলে এ ব্যবধান কাটিয়ে তাঁর বিজয় নিশ্চিত ছিল।

তিনি অভিযোগ করেন, সহকারী রিটার্নিং কর্মকর্তার বার্তা শিটে প্রদর্শিত ফলাফলের সঙ্গে রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফলের অসংগতি রয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তার ফলাফল শিটে বাতিল ভোটের সংখ্যা ছিল ৫ হাজার ৩৬১; পরবর্তীতে জেলা রিটার্নিং কর্মকর্তার প্রকাশিত ফলাফলে তা ৩ হাজার ৩৪১ দেখানো হয়েছে।
কোনো কোনো কেন্দ্রে মোট প্রদত্ত ভোটের সংখ্যা মোট ভোটারের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে বলেও দাবি করেন তিনি।

ফলাফল স্থগিত রেখে সব কেন্দ্রের ভোট পুনর্গণনা ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে আবু তাহের তালুকদার বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় প্রয়োজন হলে আইনগত ও গণতান্ত্রিক কর্মসূচি গ্রহণ করা হবে।

এ ছাড়া তিনি অভিযোগ করেন, নির্বাচন-পরবর্তী সময়ে জামায়াতে ইসলামী’র নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা ও দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আব্দুর রহিম তালুকদার, যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির ও ইশতিয়াক আহমেদ বাবু।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​আইনি সংস্কারের পথে বড় পদক্ষেপ: সংসদে পাস হলো অন্তর্বর্তী সরকারের ৫ বিল

নেত্রকোণা-৫ আসনের ভোট পুনঃগণনার দাবিতে ধানের শীষের প্রার্থীর সংবাদ সম্মেলন

আপডেট সময় ০২:৩৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬