ময়মনসিংহ , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা করল ঢাকার নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠান শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই বলেছেন সিইসি পহেলা বৈশাখে কৃষকদের নতুন উপহার: ১০ জেলায় ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বেরোবির দুই শিক্ষক ও শাখা ছাত্রলীগ সভাপতির ১০ বছরের কারাদণ্ড সংসদে হাসনাত: মানবাধিকার কমিশন আইন দিয়ে বিরোধী দল দমনের অভিযোগ সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫০ শিশুর মৃত্যু রাজনৈতিক আক্রমণ’ নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন থালাপতি বিজয় কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি জানিয়েছেন শামা ওবায়েদ শিশু বলাৎকারের অভিযোগ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নোয়াখালী ক্রিকেট খেলা নিয়ে তর্ক, মাদরাসাছাত্রকে গলা কেটে হত্যা করলো সহপাঠী

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

নোয়াখালীর সোনাইমুড়ীতে এক মাদরাসাছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নাজিম উদ্দিন (১৩)। সোমবার (২৭ অক্টোবর) সকালে সোনাইমুড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডে অবস্থিত আল মাদরাসাতুল ইসলামিয়া মাখযানুল উলুমের দ্বিতীয় তলার শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নাজিম উদ্দিন সোনাইমুড়ী উপজেলার চাষিরহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জাহানাবাদ গ্রামের বাসিন্দা। তিনি ২৬ পারা হেফজ শেষ করেছিলেন।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে অভিযুক্ত তার সহপাঠী আবু সাইদ (১৬) কে ছুরিসহ আটক করা হয়েছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, আল মাদরাসার দ্বিতীয় তলার ওই শয়নকক্ষে একসঙ্গে ১৪ জন শিক্ষার্থী থাকতেন। রাত ৩টার দিকে চিৎকার শুনে দায়িত্বে থাকা শিক্ষক আবু রায়হান লাইট জ্বালিয়ে দেখেন নাজিম উদ্দিনকে সহপাঠী আবু সাইদ গলা কেটে হত্যা করেছে। পরে বিষয়টি মাদরাসার প্রধান মাওলানা মাসুম বিল্লাহকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে।

সোনাইমুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন জানান, ‘আটক আবু সাইদ আমাদের হেফাজতে রয়েছে। নিহত নাজিম উদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

মাদরাসার প্রধান মাওলানা মাসুম বিল্লাহ এই বিষয়ে ফোনে বক্তব্য দিতে রাজি হননি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা করল ঢাকার নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠান

নোয়াখালী ক্রিকেট খেলা নিয়ে তর্ক, মাদরাসাছাত্রকে গলা কেটে হত্যা করলো সহপাঠী

আপডেট সময় ১১:৪২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫