ময়মনসিংহ , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুদেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থার সম্পর্ক শক্তিশালী বলেছেন প্রণয় ভার্মা পহেলা বৈশাখ: ঢাবিতে প্রবেশের ক্ষেত্রে ডিএমপি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি নির্দেশনা নববর্ষের আবাহন : ঐতিহ্যের পথ বেয়ে আধুনিকতার উৎসবে ভিসার বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে জানিয়েছেন হুমায়ুন কবির বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক জামিন পেলেন বাউলশিল্পী আবুল সরকার ​দীর্ঘ প্রতীক্ষার অবসান: ২০ এপ্রিল নিজ জন্মভূমি বগুড়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান যুদ্ধ নয়, কেবল ‘সতর্কবার্তা’? ইরানে সীমিত হামলার পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের। বিকেলে নুসুক কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে বলেছেন সমাজকল্যাণমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পশুর হাটে অতিরিক্ত টাকা আদায় করায় বিএনপি নেতা আটক

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পশুর হাটে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও হাট ইজারাদার ফরিদুল হক শাহীন শিকদারকে আটক করেছে সেনাবাহিনী।

গতকাল শনিবার (৩১ মে) দুপুরে সেনাবাহিনীর একটি টহল দল ভুরুঙ্গামারী হাটে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক ফরিদুল হক শাহীন শিকদার ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তিলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

জানা গেছে, কুড়িগ্রাম আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল ভুরুঙ্গামারীর গরু-ছাগলের হাট পরিদর্শনে আসেন। সেখানে উপস্থিত স্থানীয় জনগণ অভিযোগ করেন, হাটের ইজারাদার সরকার নির্ধারিত হাসিলের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করছেন। পরে টহল দলের কমান্ডার পর্যবেক্ষণ করে এবং হাসিলের রসিদ যাচাই করে অভিযোগের সত্যতা পান।

হাট ইজারাদার সরকার নির্ধারিত হারের চেয়ে অনেক বেশি পরিমাণ অর্থ আদায় সম্পূর্ণভাবে অবৈধ, বেআইনি এবং জনস্বার্থপরিপন্থি। ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় সেনাবাহিনীর টহল দল ফরিদুল হক শাহিন শিকদারকে হাটের ইজারাদার হিসেবে আটক করে।

সেনাবাহিনী জানান, সরকার নির্ধারিত হাসিলের বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা একটি শাস্তিযোগ্য অপরাধ। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আদালত প্রেরণসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা পরিষদ বাদী হয়ে তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছে। আগামীকাল সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুদেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থার সম্পর্ক শক্তিশালী বলেছেন প্রণয় ভার্মা

পশুর হাটে অতিরিক্ত টাকা আদায় করায় বিএনপি নেতা আটক

আপডেট সময় ১২:৪৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫