ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ভিসার বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে জানিয়েছেন হুমায়ুন কবির

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা দেওয়ার কার্যক্রম আসন্ন সপ্তাহগুলোতে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। 

আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিবেশী দুই দেশের সম্পর্ককে ইতিবাচক দিকে নিতে হলে উভয় পক্ষকেই আন্তরিক হতে হবে। ভালো মানসিকতা নিয়ে কাজ করলে এই সম্পর্ক অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব এবং বর্তমান সরকার একটি সুন্দর শুরুর অপেক্ষায় আছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগ বা শেখ হাসিনা বলতে কোনো কিছুর অস্তিত্ব নেই।তিনি শেখ হাসিনাকে ‘পালিয়ে যাওয়া সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করে বলেন, ভারতে তার অবস্থান করাটা একটি চ্যালেঞ্জিং বিষয়। তবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা চলছে। উপদেষ্টার মতে, দেশের সার্বভৌমত্ব ও ন্যায়বিচারের স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও ভিসা কেন্দ্রগুলোতে বিভিন্ন সময়ে বিক্ষোভের ঘটনা ঘটে। এর ফলে ভারত নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল।

পরবর্তীতে জরুরি চিকিৎসা ছাড়া অন্যান্য ক্যাটাগরিতে ভিসা ইস্যু করা প্রায় বন্ধ ছিল এবং বর্তমানে পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে আগামী সপ্তাহ থেকে বাংলাদেশি নাগরিকরা জরুরি চিকিৎসা এবং বাণিজ্যিক প্রয়োজনে ভারতে যাওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

ভিসার বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে জানিয়েছেন হুমায়ুন কবির

আপডেট সময় ০১:৩৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬