ময়মনসিংহ , রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধন আমরা দুর্নীতি করবো না, করতে দেব না বলেছেন শিক্ষামন্ত্রী দলীয় পরিচয়ে চাঁদাবাজির সুযোগ দেবে না সরকার বললেন ববি হাজ্জাজ বিএনপি নেত্রী সেলিমা রহমান গুরুতর অসুস্থ হয়ে সিসিইউতে আরেক কোটিপতি ড্রাইভারের সন্ধান পিএসসির সেই আবেদ আলীর পর সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে গণভোটকে অস্বীকার করা মানে জুলাই আন্দোলনকে অস্বীকার বললেন রফিকুল ইসলাম খান মাত্র ৫ টাকা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের লক্ষ্মীপুরে বাংলাদেশ নির্বাচন-পরবর্তী অর্থনীতি ও পোশাক খাতে চ্যালেঞ্জের মুখোমুখি বিএনপি থেকে এগিয়ে যারা সংরক্ষিত নারী আসনে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পাথরঘাটায় ধরা পড়লো বিপন্ন প্রজাতির কালো বাইন পাথরঘাটায় , বিক্রি হলো আড়াই লাখ টাকায়

দশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য বন্দর বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে বিপন্ন প্রজাতির কালো বাইন মাছ বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে এফবি আল্লাহ ভরসা নামের একটি ট্রলার। প্রতিমণ ২৮ হাজার টাকায়, নয় মন মাছ আড়াই লাখ টাকায় ক্রয় করেন মৎস্য পাইকার জাকির হোসেন।

গতকাল রবিবার সকালে (১৬ নভেম্বর) এই বিপন্ন প্রজাতির বাইন মাছগুলো বিক্রি করতে দেখা যায়। জানা গেছে, ১০ দিন আগে পাথরঘাটার বাচ্চু গাজীর মালিকানাধীন এফবি আল্লাহ ভরসা ট্রলারটি বাজার সওদা করে গভীর সমুদ্রে বড়শি দিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে যায়। সেখানে বড়শি দিয়ে গত ১০ দিনে নয় মন কালো বাইন মাছ ধরেন তারা।

ট্রলারের মাঝি বাবুল মিয়া জানান, আট থেকে ১০ জন জেলেকে নিয়ে মাছ শিকার করতে যান তিনি সহ তার জেলেরা। সেখানে বড়শি পেতে অপেক্ষা করার পর বাইন মাছগুলো তাদের বড়শিতে ধরা পড়ে। অন্য মাছের চেয়ে এই বাইন মাছের দাম কিছুটা বেশি হওয়ায় খুশি তারা।

পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটের পাইকার জাকির হোসেন মাছগুলো ক্রয় করেন।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, এ মাছগুলো এক সময় বিএফডিসি মৎস্যঘাটে অহরহ দেখা যেত এবং চাহিদাও ছিল অনেক। আস্তে আস্তে এই মাছগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। শীতের শুরু থেকেই গভীর সমুদ্রে জেলেরা বাইন মাছগুলো শিকার করে নিয়ে আসতো। বিলুপ্ত হওয়ার পিছনে কিছু অসাধু ট্রলার মালিক, জেলে এবং কাঠের তৈরি অবৈধ ট্রোলিং ট্রলার জড়িত রয়েছে। তারা সকল রকমের মাছের পোনা নির্বিচারে ধ্বংস করে। এই ধ্বংসের কারণে আজ মাছগুলো বিলুপ্তির পথে। তিনি আরও বলেন, অসাধু জেলেদের ব্যাপারে ব্যবস্থা নিলে দিনদিন আবার গভীর সাগরে এই মাছের দেখা মিলবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধন

পাথরঘাটায় ধরা পড়লো বিপন্ন প্রজাতির কালো বাইন পাথরঘাটায় , বিক্রি হলো আড়াই লাখ টাকায়

আপডেট সময় ১২:২৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫