ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা কেবলই কথার কথা, ‘মব কালচার’ রুখতে সরকার ব্যর্থ: এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন গৌরীপুরের কৃতি সন্তান তানজিন চৌধুরী লিলি নানা সংকটে ধুঁকছে গৌরীপুরের শতবর্ষী জংশন, যাত্রীদের ভোগান্তি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারায় মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া দক্ষিণ ভবানীপুর গ্রামে ফুটবল খেলার পর পুকুরে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে ।পানিতে ডুবে সাজিম হোসেন (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

স্থানীয়রা জানান, বিকেলে সাজিম তার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে ফুটবল খেলতে যায়। খেলা শেষে তারা সবাই পাশের একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সাজিম পানির গভীরে তলিয়ে যায়। সঙ্গীরা প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে খেয়াল করে চিৎকার করে। এরপর স্থানীয়রা পুকুরে নেমে তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক সন্ধ্যায় সাজিমকে মৃত ঘোষণা করেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, শিশুটি খেলাধুলার পর পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু, পরিবারকে সহানুভূতির সঙ্গে সহযোগিতা করা হচ্ছে।মৃত সাজিম হোসেন ওই গ্রামের মেহেদী হোসেনের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় ১১:২৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫