ময়মনসিংহ , সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধন আমরা দুর্নীতি করবো না, করতে দেব না বলেছেন শিক্ষামন্ত্রী দলীয় পরিচয়ে চাঁদাবাজির সুযোগ দেবে না সরকার বললেন ববি হাজ্জাজ বিএনপি নেত্রী সেলিমা রহমান গুরুতর অসুস্থ হয়ে সিসিইউতে আরেক কোটিপতি ড্রাইভারের সন্ধান পিএসসির সেই আবেদ আলীর পর সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে গণভোটকে অস্বীকার করা মানে জুলাই আন্দোলনকে অস্বীকার বললেন রফিকুল ইসলাম খান মাত্র ৫ টাকা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের লক্ষ্মীপুরে বাংলাদেশ নির্বাচন-পরবর্তী অর্থনীতি ও পোশাক খাতে চ্যালেঞ্জের মুখোমুখি বিএনপি থেকে এগিয়ে যারা সংরক্ষিত নারী আসনে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পায়রা বন্দর ও কুয়াকাটার পরিকল্পিত উন্নয়ন করবে বিএনপি: মোশাররফ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

কলাপাড়ায় সমুদ্র বন্দর হয়েছে। কিন্তু এ বন্দরকে অর্থনৈতিকভাবে সচল রাখতে উদ্যোগ নেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘কয়লা ছাড়া আর কিছু আমদানি হয় না পায়রা বন্দরে। আবার ইপিজেড করা হয়েছে পটুয়াখালী। অথচ কলাপাড়ায় ইপিজেড হলে বিনিয়োগকারীরা এখানেই আসতো। এখানকার মানুষের কর্মসংস্থান হতো। সরকারের সঠিক পরিকল্পনা না থাকায় পরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন হয়নি। একইভাবে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় পর্যটন কর্পোরেশন কোনো বিনিয়োগ করেনি। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে সব উন্নয়ন কর্মকাণ্ড হবে পরিকল্পিত। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে গ্যাস লাইন নিয়ে আসব। তখন বিনিয়োগকারীরা এখানে ব্যবসা বাণিজ্য করতে আসবে।’

গতকাল শুক্রবার (৭ নভেম্বর) রাতে কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কার্যালয় উদ্বোধন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ফোরামের আহ্বায়ক মোহসীন পারভেজের সভাপতিত্বে ও সাংবাদিক জসীম পারভেজের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপি সভাপতি গাজী মো. ফারুক।

সেখানে বক্তব্য রাখেন সংবাদিক জাহিদ রিপন, মো.ফরিদ  উদ্দিন বিপু, মিলন কর্মকার রাজু ও আনন্দ সুজন মৃধা।

সভার আগে বিএনপির কেন্দ্রীয় নেতা কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করেন।
মতবিনিময় সভায় কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী,  সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা হাসান সিকদার, জাকির সিকদার, নাসির উদ্দিন রতন, রাশেদ মোশারফ প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধন

পায়রা বন্দর ও কুয়াকাটার পরিকল্পিত উন্নয়ন করবে বিএনপি: মোশাররফ

আপডেট সময় ১০:৫৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫