ময়মনসিংহ , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ের ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন নুরুন নাহার আক্তার অফিসে নেই কোনো কর্মকর্তা ,সারপ্রাইজ ভিজিটে ভূমি প্রতিমন্ত্রী রংপুর ডিসি কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা অফিসে আসতে ‘লেট’, সরকার রপ্তানি খাতে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় দিলো খামেনির মৃত্যুতে ইরানি শাসনব্যবস্থার পতন ঘটাবে না বলে মন্তব্য করেছেন ফারাহ পাহলভি ইরানিদের ভাগ্য নির্ধারণের অধিকার তাদেরই দিতে হবে বলেছেন ফারাহ পাহলভি রাজধানীর তাপমাত্রা কমলো ৪ ডিগ্রি একদিনের ব্যবধানে নারায়ণগঞ্জে লাশ গোসলের জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত বলেছেন প্রণয় ভার্মা সহস্রাধিক প্রাণহানির দাবি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পার্বতী শৈশবের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

মালয়ালম চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পার্বতী থিরুবতু সম্প্রতি তার শৈশব ও কৈশোরের এক ভয়ংকর অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। ‘দ্য মেল ফেমিনিস্ট’ নামের পডকাস্টে তিনি জানান, ছোটবেলায় এক অচেনা ব্যক্তির হাতে জনসমক্ষে শারীরিক লাঞ্ছনার শিকার হন। পার্বতীর ভাষায়, মুহূর্তটিতে তিনি হতভম্ব হয়ে পড়েন, শারীরিক ব্যথার সঙ্গে মানসিকভাবেও ভেঙে পড়েন।

পার্বতী বলেন, এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বেড়ে ওঠার সময় এমন অভিজ্ঞতা বহু নারীর দৈনন্দিন জীবনের অংশ। শৈশবের এই স্মৃতি পরে জীবনে নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে এবং ব্যক্তির নিরাপত্তাবোধ ও শরীরের সঙ্গে সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করে।

পার্বতী বলেন, এসব অভিজ্ঞতা বুঝতে, বিশ্লেষণ করতে ও মানসিকভাবে মেনে নিতে তার প্রায় ৩০ বছর লেগেছে। এই দীর্ঘ আত্ম-অনুসন্ধানই তাকে আজকের পার্বতী থিরুবতু হিসেবে গড়ে তুলেছে।

পার্বতী থিরুবতুকে এর আগে ‘টেক অফ’, ‘চার্লি’, ‘ব্যাঙ্গালোর ডেজ’, ‘মারিয়ান’, ‘করিব করিব সিঙ্গল’সহ একাধিক প্রশংসিত ছবিতে দেখা গেছে। সম্প্রতি তিনি ‘দ্য স্টর্ম’ সিরিজে কাজ করেছেন, যা হৃতিক রোশনের প্রযোজনা সংস্থার প্রথম প্রযোজনা এবং প্রাইম ভিডিওতে মুক্তি পাবে। সিরিজটি পরিচালনা করেছেন অজিত পাল সিং।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ের ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন নুরুন নাহার আক্তার

পার্বতী শৈশবের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন

আপডেট সময় ০৯:৩২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬