ময়মনসিংহ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াত-ছাত্রশিবির ইহুদি স্টাইলে রাজনীতি করে বলেছেন ছাত্রদল সভাপতি রাকিব এনসিপির বিক্ষোভ মিছিল নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে ১১ দলীয় জোট যৌথভাবেই বিরোধী দলের ভূমিকা পালন করবে জানিয়েছেন আযাদ বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকার শপথ নেবে বাসন্তী ভালোবাসা বুবলীর আসাদুল্লাহ গ্রেপ্তার এনসিপির কেন্দ্রীয় নেতা শিক্ষককে মারধরের অভিযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে বরিশালে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদির আসার সম্ভাবনা নেই তারেক রহমানকে ‘প্রকাশক ঐক্যের’ খোলা চিঠি বইমেলা পেছাতে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পাহাড়ধসে উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে ৭ রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু

  • ঊম্মে সালমা
  • আপডেট সময় ০১:২৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে

সংগৃৃহীত ছবি

অনলািইন নিউজ:

ভারী বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে সাত রোহিঙ্গাসহ নয়জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন স্থানীয় বাসিন্দা রয়েছেন বলে জানিয়েছেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।গতকাল মঙ্গলবার মধ্যরাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত উখিয়ার ৮, ৯, ১০ ও ১৪ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার(আরআরআরসি) মো. মিজানুর রহমান। রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসের এসব ঘটনায় এ পর্যন্ত নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকাজ চলছে এখনো।

আরআরআরসি সূত্রে জানা গেছে, পাহাড়ধসের ঘটনায় ৮ নম্বর শিবিরে দুজন, ৯ নম্বর শিবিরে দুজন, ১০ নম্বর শিবিরে একই পরিবারের চারজন ও ১৪ নম্বর শিবিরে একজনের মৃত্যু হয়েছে। ১০ নম্বর শিবিরের নিহত ব্যক্তিরা হলেন আবু মেহের (২৫), শাহানা (২২), আবুল কালাম (৫০) ও সেলিমা খাতুন (৪৫)। ৯ নম্বর শিবিরে নিহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ হোসেন (৫০) ও আনোয়ারা বেগম (১৮)। ৮ ও ১৪ নম্বর শিবিরে নিহত ব্যক্তিদের সবার নাম নিশ্চিত করতে পারেননি আরআরআরসি মো. মিজানুর রহমান। নিহত ব্যক্তিদের মধ্যে ৮ নম্বর শিবিরে একজন স্থানীয় বাংলাদেশি শিক্ষার্থী রয়েছে বলে জানা গেছে। অপর বাংলাদেশির নাম–পরিচয় জানা যায়নি।রোহিঙ্গা আশ্রয়শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক আমির জাফর বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক। বাকি সাতজন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

পাহাড়ধসে উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে ৭ রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু

এদিকে আজ ভোর রাতে উখিয়া ৮ নম্বর রোহিঙ্গা শিবিরে চোরা খোলায় পাহাড়ধসে নিহত স্থানীয় শিক্ষার্থী নাম আবদুল করিম (১২) বলে জানিয়েছে পালংখালী ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান এম এ গফুর উদ্দিন চৌধুরী। তবে আরআরআরসি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেনি। নিহত আবদুল করিম উখিয়ার পালংখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের থাইংখালীর শাহ আলমের ছেলে। সে থাইংখালী উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-ছাত্রশিবির ইহুদি স্টাইলে রাজনীতি করে বলেছেন ছাত্রদল সভাপতি রাকিব

পাহাড়ধসে উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে ৭ রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু

আপডেট সময় ০১:২৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪