ময়মনসিংহ , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাবনা জেলার ফরিদপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজার প্যারেড বিফিং আলোর ফেরিওয়ালা সেকান্দার আলী তালুকদার চাঁপাইনবাবগঞ্জে ৩৬ বোতল বিদেশি মদসহ নারী মাদক কারবারি গ্রেফতার আইএমএফের কাছ থেকে ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে জানিয়েছেন অর্থমন্ত্রী কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে বলেছেন রাষ্ট্রপতি ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী শেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী পূর্বধলায় দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ মহড়া, সচেতন হলো শিক্ষার্থীরা ​কালীগঞ্জে ‘মাদককে না বলুন’ স্লোগানে মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পিরোজপুরে ৮ শিক্ষার্থী ও তিন শিক্ষক নিয়ে চলছে স্কুল

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালীতে একটি প্রাথমিক বিদ্যালয় চলছে মাত্র ৮ জন শিক্ষার্থী ও ৩ জন শিক্ষক নিয়ে। উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের জব্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে দেখা গেছে এমন চিত্র।  

‎সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়টিতে ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে মাত্র ৮ জন। আর তাদের পাঠদানের জন্য বিদ্যালয়টিতে রয়েছেন ৩ জন শিক্ষক।

স্থানীয়রা বলছেন, শিক্ষার্থীদের অনাগ্রহ ও মাদরাসামুখী অভিভাবকদের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

‎নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, বিদ্যালয়ের শিক্ষকদের আগ্রহ কম। কারণ তারা তো মাস গেলে বেতন পাচ্ছে।

এ ব্যাপারে ৮ জন শিক্ষার্থীর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপঙ্কর সিকদার বলেন, ভৌগলিক অবস্থা ও যাতায়াত ব্যবস্থা খারাপ থাকার কারণে বিদ্যালয়টিতে ছাত্র-ছাত্রী কমে যাচ্ছে। আমরা চেষ্টা করছি শিক্ষার মান বজায় রেখে এ সমস্যার সমাধান করতে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। যে বিদ্যালয়ে ২০ জনের কম শিক্ষার্থী রয়েছে তাদের নিকটতম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমন্বয় করা হবে। এ ব্যাপারে নীতিগতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল বলেন, আমি না জেনে কিছু বলতে পারবো না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাবনা জেলার ফরিদপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজার প্যারেড বিফিং

পিরোজপুরে ৮ শিক্ষার্থী ও তিন শিক্ষক নিয়ে চলছে স্কুল

আপডেট সময় ০৩:৪৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫