ময়মনসিংহ , সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে কাজ করা হবে জানিয়েছেন হুমায়ুন কবির সংকটের কঠিন মুহূর্তে আমাকে সমর্থন দিয়েছে বিএনপি ও সশস্ত্র বাহিনী বলেছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবারের মতো অফিস করলেন জুলাইয়ের শহীদদের পরিবার যেন ন্যায্য বিচার পান বলেছেন তাজুল ইসলাম সংরক্ষিত নারী আসনে থাকবেন কারা:মির্জা ফখরুল মো. আব্দুস সালাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ ঢাকা উত্তর-দক্ষিণসহ সরানো হলো তাজুলকে, অ্যাডভোকেট আমিনুল ইসলাম ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর জরুরি নির্দেশনা বেসরকারি মাদ্রাসার জন্য , না মানলে এমপিও বন্ধ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পীরগঞ্জে এক প্রেমিকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৯

পীরগঞ্জে মেয়েবন্ধু নিয়ে চলমান বিরোধের জেরে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনা ভিডিও করায় সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। এ সময় তার মোবাইল ফোন ও গলায় থাকা আইডি কার্ড কেড়ে নেওয়া হয়। পরে অবশ্য মোবাইল ফোন ও আইডি কার্ড ফেরত দেওয়া হয় বলে জানা গেছে।

গত রোববার (১২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন স্থানে পৌর ছাত্রদলের সদস্যসচিব জীবন হামিদ এবং কর্মী শ্রাবণ-শুভ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে অন্তত ৯ জন আহত হন।

সংবাদ সংগ্রহ করতে গিয়ে পীরগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালবেলা প্রতিনিধি বাদল হোসেন লাঞ্ছিত হন। তিনি বলেন, ‘রোববার সন্ধ্যায় পূর্ব চৌরাস্তায় সংঘর্ষ চলাকালে আমি মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলাম। এমন সময় যুবদলের লিয়নসহ কয়েকজন আমাকে ঘিরে ধরে আমার মোবাইল ফোন ও গলায় থাকা আইডি কার্ড কেড়ে নেয়। তারা আমাকে অকথ্য ভাষায় গালাগালও করে।’

পীরগঞ্জ থানার এসআই আব্দুল হালিম গণমাধ্যমকে জানান, এক কলেজছাত্রীকে দুজন ভালোবাসতো। সে ভালোবাসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা আব্দুল হালিম খান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে কাজ করা হবে জানিয়েছেন হুমায়ুন কবির

পীরগঞ্জে এক প্রেমিকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৯

আপডেট সময় ১২:২০:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫