ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
​আইনি সংস্কারের পথে বড় পদক্ষেপ: সংসদে পাস হলো অন্তর্বর্তী সরকারের ৫ বিল ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি তামিমকে অভিনন্দন জানালেন শিক্ষায় বরাদ্দ বাড়ছে, ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে বাস্তবায়ন হচ্ছে পরিকল্পনা জানিয়েছেন প্রধানমন্ত্রী দেশের ২৮৪৭টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী সংসদে স্বাস্থ্যমন্ত্রী: ৩ মে নয়, সারাদেশে হামের টিকা শুরু ২০ এপ্রিল ২১ এপ্রিল সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা যুদ্ধবিরতি ইস্যুতে নীরবতা: নিজ দেশেই তোপের মুখে নেতানিয়াহু মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা: হজে না যাওয়ার পরামর্শ দূতাবাসের রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান: উন্মুক্ত হচ্ছে হরমুজ, কমছে তেলের দাম ধর্ষণেরস্বীকার দৃষ্টি প্রতিবন্ধী তরুণী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পুলিশ দায়ী জেমসের কনসার্টে হামলার জন্য : আয়োজক কমিটি

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

ফরিদপুর জিলা স্কুল প্রাঙ্গণে বহিরাগতদের হামলার জেরে জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের কনসার্ট পণ্ড হওয়ার ঘটনায় পুলিশের ‘নিষ্ক্রিয়তা’ ও ‘গাফিলতি’কে দায়ী করেছে আয়োজক কমিটি। তাদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে সময়মতো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পুরো আয়োজন ভেস্তে যায়, যা স্থানীয় বাসিন্দা ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা তৈরি করেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে এসব কথা জানান ফরিদপুর জিলা স্কুলের গৌরবময় ১৮৫ বছর উদযাপন ও পুনর্মিলনী কমিটির প্রচার ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক রাজীব খান।

তিনি আরও অভিযোগ করেন, ‘অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আগেই জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছিলাম। জেলা পুলিশ আরও দায়িত্বশীল ভূমিকা নিলে এ ধরনের অনভিপ্রেত পরিস্থিতি এড়ানো সম্ভব ছিল। স্কুলের ফটকে আগে থেকেই অবস্থান নেওয়া বহিরাগতদের সরিয়ে দেওয়া হলে পরিস্থিতি এতটা ভয়াবহ রূপ নিত না।’

অন্যদিকে পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ নাকচ করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ যথাযথভাবে কাজ করেছে। জেলা পুলিশের পক্ষ থেকে কোনো উদাসীনতা ছিল না। আমরা আমাদের সাধ্যমতো দায়িত্ব পালন করেছি।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়। দুই দিনব্যাপী এ আয়োজনের শেষ দিন শুক্রবার রাতে সমাপনী আকর্ষণ হিসেবে জেমসের কনসার্ট হওয়ার কথা ছিল।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানের শেষ পর্যায়ে বহিরাগতদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে আয়োজক কমিটির আহ্বায়কসহ অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় জেলা প্রশাসকের নির্দেশে রাত ১০টার দিকে অনুষ্ঠান বাতিলের ঘোষণা দেওয়া হয়।

হামলার সময় জেমস শহরের অন্য প্রান্তে নদী গবেষণা ইনস্টিটিউটের রেস্ট হাউসে অবস্থান করছিলেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় রাত সাড়ে ১০টার দিকে সেখান থেকেই তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​আইনি সংস্কারের পথে বড় পদক্ষেপ: সংসদে পাস হলো অন্তর্বর্তী সরকারের ৫ বিল

পুলিশ দায়ী জেমসের কনসার্টে হামলার জন্য : আয়োজক কমিটি

আপডেট সময় ১০:১৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫