নেত্রকোনার পূর্বধলায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) পূর্বধলা বাজারস্থ কাজী ফুড এন্ড রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক ও ‘একুশে সংবাদ’ প্রতিনিধি মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলোকিত বাংলাদেশ প্রতিনিধি খাইরুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন— দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি ইসমাইল হোসেন খোকন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আমার দেশ প্রতিনিধি মো. শফিকুল আলম শাহীন, দৈনিক ইকরা প্রতিদিন সম্পাদক ও প্রকাশক শফিকুজ্জামান, দৈনিক সংলাপ জেলা প্রতিনিধি নূর উদ্দিন মন্ডল দুলাল, কলামিস্ট জাকির আহম্মেদ খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান, মো.মজিবুর রহমান, ক্লাবের সাবেক সভাপতি ও কালবেলা প্রতিনিধি হাবিবুর রহমান, ক্লাবের সাবেক সভাপতি ও সংলাপ রিপোটার সাদ্দাম হোসেন, বাংলাদেশ সমাচার প্রতিনিধি আমিনুল ইসলাম মন্ডল, যুগান্তর প্রতিনিধি তৌহিদুল কবির রাসেল, জবাবদিহি প্রতিনিধি সাগর আহমেদ জজ, দৈনিক মানবজমিন প্রতিনিধি জুবায়েদ হোসেন বাচ্চু, দৈনিক মাটি ও মানুষ পত্রিকার রিপোর্টার হারধন সূত্রধর, সাংবাদিক আলামিন ও শাহিন খন্দকার প্রমুখ।
ইফতার মাহফিলে রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক সম্প্রীতি রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। রিপোর্টার্স ক্লাবের এই আয়োজন স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে পূর্বধলাসহ সারা দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করা হয়।

হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোনা 



















