ময়মনসিংহ , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা করল ঢাকার নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠান শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই বলেছেন সিইসি পহেলা বৈশাখে কৃষকদের নতুন উপহার: ১০ জেলায় ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বেরোবির দুই শিক্ষক ও শাখা ছাত্রলীগ সভাপতির ১০ বছরের কারাদণ্ড সংসদে হাসনাত: মানবাধিকার কমিশন আইন দিয়ে বিরোধী দল দমনের অভিযোগ সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫০ শিশুর মৃত্যু রাজনৈতিক আক্রমণ’ নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন থালাপতি বিজয় কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি জানিয়েছেন শামা ওবায়েদ শিশু বলাৎকারের অভিযোগ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পৌরকর্মচারীদের কর্মবিরতি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার টয়লেট ব্লকের জায়গা দখলে বাধা দেয়ায় দুই কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে পৌরসভায় কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন পৌরসভার কর্মচারীরা। এতে করে নাগরিক সেবা নিতে ভোগান্তির শিকার হন শহরবাসী।

সৈয়দপুর পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও হিসাবরক্ষক আবু তাহের জানান, সৈয়দপুর পৌরসভার গোয়ালপাড়ায় কলাহাটি এলাকায় পৌরসভার একটি পাবলিক টয়লেট ব্লক রয়েছে। ওই ব্লকটির জায়গা ব্যবসায়ী পরিচয়ে কিছু অসাধু ব্যক্তি দখল করে নেয়। সেখানে রোববার (১৭ আগস্ট) রাতে দোকানঘর নির্মাণের উদ্যোগ নেন তারা।

খবর পেয়ে পৌরকর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে পৌর সম্পত্তি দখলে বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পৌরসভার সহকারী কর আদায়কারী সুজন শাহ ও যানবাহন পরিদর্শক মোকছেদ আলীকে বেদম মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের স্থানীয় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নুর-ই আলম সিদ্দিকী বলেন, ‘দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। দায়িত্ব পালন করতে গিয়ে কাউকে গুরুতর আহত করা আইন অমান্যের মধ্যে পড়ে।’
এ দিকে এ ঘটনার প্রতিবাদে সোমবার শহরে বিক্ষোভ মিছিল বের করেন পৌর কর্মচারীরা। পরে অনুষ্ঠিত সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন: সহকারী প্রকৌশলী আব্দুল খালেক, হিসাবরক্ষক আবু তাহের, কর নির্ধারক মো. নাদিম, যানবাহন শাখার কর্মচারী মো. জুয়েল প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা করল ঢাকার নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠান

পৌরকর্মচারীদের কর্মবিরতি

আপডেট সময় ০৯:৩৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫