ময়মনসিংহ , রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রী হওয়ার পর উনি পরিষ্কার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথেই হাঁটছেন বলে মন্তব্য করেছেন ফারুকী আইন অমান্য করে কেউ স্থাপনা নির্মাণ করতে পারবে না বলেছেন গণপূর্তমন্ত্রী সংসদে বসা মাত্রই ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ভাষা আন্দোলনই ছিল মহান মুক্তিযুদ্ধের মূল সূচনাবিন্দু বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন বিনিয়োগ বাড়বে ব্যবসাবাণিজ্যে:আমীর খসরু সরকারী-বেসরকারী সকল অফিস আদালতে প্রজ্ঞাপন, বিজ্ঞাপন, আদেশসহ যাবতীয় দাপ্তরিক কাজ মাতৃভাষা বাংলা করা হউক কঠিন চ্যালেঞ্জ মাদক নিয়ন্ত্রণ করা স্বরাষ্ট্রমন্ত্রীর সর্বস্তরের মানুষের উপচেপড়া ভিড় শহীদ মিনারে, ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা দুর্নীতি ও ধর্মান্ধতা একুশের চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেছেন ড. ইফতেখারুজ্জামান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত মুন্সীগঞ্জে

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে তুহিন দেওয়ান (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

গত রোববার রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের দক্ষিণ বেহেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের চাচাতো ভাই আকাশ দেওয়ান জানান, রাতে তুহিন বাড়ি থেকে হাঁটার উদ্দেশ্যে বের হন। এ সময় মোল্লাকান্দি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রতিপক্ষের নেতা মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির ওজির আলী ও আওলাদ গ্রুপের অনুসারী লিটন বেপারির নেতৃত্বে দুর্বৃত্তরা পেছন থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তুহিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তুহিন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আকাশ দেওয়ান আরও জানান, নিহত তুহিন ছিলেন মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ মোল্লা ও বিএনপি নেতা আতিক মল্লিকের অনুসারী। স্থানীয় রাজনৈতিক আধিপত্য নিয়ে তাদের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিনের বিরোধ চলছিল।

এ বিষয়ে মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, কি কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করলে বিষয়টি পরিস্কার হবে। উত্তেজনা নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী হওয়ার পর উনি পরিষ্কার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথেই হাঁটছেন বলে মন্তব্য করেছেন ফারুকী

প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত মুন্সীগঞ্জে

আপডেট সময় ১২:০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫