ময়মনসিংহ , সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ ঢাকা উত্তর-দক্ষিণসহ সরানো হলো তাজুলকে, অ্যাডভোকেট আমিনুল ইসলাম ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর জরুরি নির্দেশনা বেসরকারি মাদ্রাসার জন্য , না মানলে এমপিও বন্ধ বিদ্যুতে ৪৫ হাজার কোটি টাকা বকেয়া, দেউলিয়া পরিস্থিতি : নতুন মন্ত্রী হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করছে বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন দেড় বছর পর আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪ নড়াইলে শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ শরীয়তপুরে বিএনপি সবসময় জনগণের সেন্টিমেন্ট ধারণ করে বলেছেন প্রতিমন্ত্রী টুকু সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ বসছে, স্পিকার পদে আলোচনায় তিনজন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

প্রতিমন্ত্রী হয়েই গৌরীপুরে ইঞ্জিনিয়ার ইকবাল, ফুলেল শুভেচ্ছায় সিক্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো নিজ এলাকায় পা রেখেছেন। আজ রোববার সকালে এলাকায় পৌঁছালে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।

সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে সড়কপথে উপজেলার কলতাপাড়া বাজারে এসে পৌঁছান প্রতিমন্ত্রী। সেখানে আগে থেকেই অপেক্ষায় থাকা হাজারো নেতা-কর্মী স্লোগানে স্লোগানে তাঁকে স্বাগত জানান। এরপর তিনি উপজেলার বালুয়াপাড়া, শাহগঞ্জ ও ভুটিয়ারকোনাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সফর শেষে তিনি উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

শুভেচ্ছা বিনিময়কালে আবেগাপ্লুত কণ্ঠে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয় আমাকে মন্ত্রিসভায় নিয়োগ দিয়ে যে বিরল সম্মান দিয়েছেন, তার কৃতিত্ব সম্পূর্ণ গৌরীপুরবাসীর। আপনারা আমার পাশে ছিলেন বলেই আজ আমি এই অবস্থানে। ১২টার সময় এমপি হিসেবে এবং বিকেল ৪টায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া আমার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত।”

তিনি আরও বলেন, “আপনাদের পরামর্শ ও সহযোগিতায় আমি এলাকার উন্নয়ন করতে চাই। আমার ওপর অর্পিত দায়িত্ব যেন সততার সঙ্গে পালন করতে পারি, সে জন্য সবার দোয়া চাই।”

প্রতিমন্ত্রীর এই সফরকালে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট নূরুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, সদস্যসচিব হাফেজ মো. আজিজুল হক।

পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্যসচিব রমজান হোসেন খান জুয়েল, যুগ্ম আহ্বায়ক বেগ ফারুক আহমেদ, শাহ্‌জাহান কবির হিরা, শাজাহান কবির হিরা, শোয়েব মুন্সী প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ ঢাকা উত্তর-দক্ষিণসহ

প্রতিমন্ত্রী হয়েই গৌরীপুরে ইঞ্জিনিয়ার ইকবাল, ফুলেল শুভেচ্ছায় সিক্ত

আপডেট সময় ০৯:৫৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬