ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

প্রাণ গেল বরের গায়েহলুদের অনুষ্ঠানে, কনে হাসপাতালে

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৯:৩৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

চারদিকে হইচই আর সাজ সাজ রব। দীর্ঘ দিনের প্রেম চুকিয়ে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে রনি ও প্রেমা (ছদ্মনাম)। কিন্তু বিয়ের আগের রাতেই সব উৎসব-আয়োজন রূপ নেয় বিষাদে। গায়েহলুদের অনুষ্ঠান চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে রনি বিজি। তারপর হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) চাঁদপুরের হাজীগঞ্জের দ্বাদশপাড়া গ্রামে ঘটেছে এমন হৃদয় বিদারক ঘটনা। অথচ শুক্রবার দুপুরে তাদের বসার কথা ছিল বিয়ের পিঁড়িতে।

শুক্রবার জুমার নামাজ শেষে জানাজা ও দাফন সম্পন্ন হয়।

এদিকে বরের মৃত্যুর খবরে অসুস্থ হয়ে পড়েন কনে ও তার প্রবাসী বাবা। কনে কুমিল্লার একটি হাসপাতালে এবং বাবা বিদেশে চিকিৎসাধীন রয়েছে বলে রনির পারিবারিক সূত্রে জানা গেছে।

দ্বাদশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের প্রধানীয়া বলেন, রনি মিজির দাফনে উপস্থিত ছিলাম। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিয়ের আগের দিন এমন ঘটনা ঘটে গেলে। বিষয়টি হৃদয় বিদারক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক

প্রাণ গেল বরের গায়েহলুদের অনুষ্ঠানে, কনে হাসপাতালে

আপডেট সময় ০৯:৩৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫