ময়মনসিংহ , সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি জানিয়েছেন তথ্য উপদেষ্টা পরবর্তী মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না বলেছেন আসিফ নজরুল গৌরীপুরে মাদক, সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত নেত্রকোণা-৫ আসনের ভোট পুনঃগণনার দাবিতে ধানের শীষের প্রার্থীর সংবাদ সম্মেলন তারেক রহমান আজ ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করবে টিসিবি রোজায় মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না বলেছেন জামায়াত আমির জামায়াত-ছাত্রশিবির ইহুদি স্টাইলে রাজনীতি করে বলেছেন ছাত্রদল সভাপতি রাকিব এনসিপির বিক্ষোভ মিছিল নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাংলাদেশের সঙ্গে কাঁটাতার রাখব না, দুই বাংলা এক হয়ে যাব বললেন বিজেপি নেতা

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১২:১৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

ভোটার তালিকা সংশোধন (এসআইআর) ঘিরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে চলমান রাজনৈতিক উত্তাপের মধ্যে রানাঘাটের বিজেপি সাংসদ (এমপি) জগন্নাথ সরকার ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নিয়ে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বানপুরে এক সভায় তিনি সরাসরি বলেন, ভোটে জিতলে ‘দুই বাংলা এক হয়ে যাবে’। এক সাংগঠনিক সভায় কয়েকজন নতুন কর্মী বিজেপিতে যোগ দেওয়ায় দলের শক্তি বৃদ্ধি হয়েছে বলে দাবি করা হয়। সেখানে এমপি জগন্নাথ সরকার বলেন, ‘কথা দিচ্ছি, এবারের ভোটে আমরা জিতলে বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতার রাখব না। আগেও এক ছিল দুই বাংলা, আবার এক হয়ে যাবে।’

এই বিজেপি নেতা আরও বলেন, ‘তৃণমূল জিতলেও কাঁটাতার আর থাকবে না। কিন্তু ওই দেশটা বাংলাদেশই থেকে যাবে।’ বিজেপি নেতারা প্রায়ই দাবি করেন, বাংলাদেশ থেকে ব্যাপক হারে ভারতে অনুপ্রবেশের কারণে কিছু রাজ্যের জনবিন্যাস বদলে যাচ্ছে এবং এই অনুপ্রবেশের পেছনে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলের পরোক্ষ মদদ আছে।

অনুপ্রবেশকারীদের উৎখাত করার হুঁশিয়ারি দিয়েই এসআইআরকে প্রধান নির্বাচনি হাতিয়ার করেছে বিজেপি। এই পরিস্থিতিতে বিজেপি এমপির এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি জানিয়েছেন তথ্য উপদেষ্টা

বাংলাদেশের সঙ্গে কাঁটাতার রাখব না, দুই বাংলা এক হয়ে যাব বললেন বিজেপি নেতা

আপডেট সময় ১২:১৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫