ময়মনসিংহ , সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি জানিয়েছেন তথ্য উপদেষ্টা পরবর্তী মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না বলেছেন আসিফ নজরুল গৌরীপুরে মাদক, সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত নেত্রকোণা-৫ আসনের ভোট পুনঃগণনার দাবিতে ধানের শীষের প্রার্থীর সংবাদ সম্মেলন তারেক রহমান আজ ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করবে টিসিবি রোজায় মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না বলেছেন জামায়াত আমির জামায়াত-ছাত্রশিবির ইহুদি স্টাইলে রাজনীতি করে বলেছেন ছাত্রদল সভাপতি রাকিব এনসিপির বিক্ষোভ মিছিল নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাংলাদেশে আসছে ভারত সুনীল ছেত্রী ছাড়াই

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:০৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

আগামী ১৮ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। তবে ভারতীয় দলে নেই দেশের কিংবদন্তি ফরোয়ার্ড সুনীল ছেত্রী। বুধবার (৫ নভেম্বর) ঘোষিত ২৩ সদস্যের দলে তাকে রাখেননি ভারতের প্রধান কোচ খালিদ জামিল।

এ ম্যাচটি গ্রুপ ‘সি’-এর নিয়মরক্ষার লড়াই, কারণ দুই দলই আগেই বাছাই থেকে ছিটকে গেছে। তাই তরুণদের সুযোগ করে দিতে নতুন করে দল সাজিয়েছেন কোচ খালিদ। ১৫ নভেম্বর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগে বেঙ্গালুরুতে বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে ভারতের প্রস্তুতি ক্যাম্প।

ভারতের দলে ফরোয়ার্ড হিসেবে আছেন ইরফান ইয়াদওয়াদ, লালিয়ানজুয়ালা ছাংতে, মোহাম্মদ সানান, রহিম আলি এবং বিক্রম প্রতাপ সিংহ। গোলরক্ষক হিসেবে ডাকা হয়েছে গুরপ্রীত সিংহ সান্ধু, হৃত্বিক তিওয়ারি ও সাহিলকে। ডিফেন্সে রয়েছেন সন্দেশ ঝিঙ্ঘান, আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিকাশ ইউমনাম, হামিংথানমাউইয়া রালতে, মহম্মদ উভাইস, পরমবীর ও রাহুল বেকে।

মিডফিল্ডে সুযোগ পেয়েছেন আশিক কুরুনিয়ান, ব্রিসন ফার্নান্ডেজ, লালরেমলুঙ্গা ফানাই, ম্যাকার্টন লুইস নিকসন, মহেশ সিংহ নওরেম, নিখিল প্রভু ও সুরেশ সিংহ ওয়াংজাম।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি জানিয়েছেন তথ্য উপদেষ্টা

বাংলাদেশে আসছে ভারত সুনীল ছেত্রী ছাড়াই

আপডেট সময় ১০:০৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫