ময়মনসিংহ , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাজারে আসছে নতুন নকশায় ৫০০ টাকার নোট

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে তুলে ধরে নতুন নকশার ৫০০ টাকার নোট বাজারে আনছে বাংলাদেশ ব্যাংক। ২০২৪ সালের ছাত্র–জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে সব মূল্যমানের নোট নতুনভাবে ছাপানোর যে সিদ্ধান্ত নিয়েছিল, তার ধারাবাহিকতাতেই বৃহস্পতিবার থেকে বাজারে আসছে নতুন এই নোট।

গত মঙ্গলবার (২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোটটি প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে, পরে ধাপে ধাপে অন্যান্য শাখায় পাওয়া যাবে। গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নোটটির দৈর্ঘ্য ১৫২ মিলিমিটার ও প্রস্থ ৬৫ মিলিমিটার।

নিরাপত্তা বৈশিষ্ট্যেও এসেছে পরিবর্তন। জলছাপ হিসেবে ব্যবহার করা হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ, যার নিচে ইলেকট্রো টাইপে দেখা যাবে ‘৫০০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম। নোটের সামগ্রিক নকশায় সবুজ রঙের আধিক্য রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শিরোনামের নতুন সিরিজের অংশ হিসেবে এ নোট বাজারে আসছে। এর আগে একই সিরিজে ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকার নোট ইস্যু করা হয়েছে।

নতুন নোট চালুর পরও প্রচলিত সব পুরনো নোট ও কয়েন আগের মতোই বৈধ থাকবে। পাশাপাশি মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ অবিনিময়যোগ্য নমুনা নোট মুদ্রণ করা হয়েছে, যা নির্ধারিত মূল্যে মিরপুরের টাকা জাদুঘর থেকে সংগ্রহ করা যাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

বাজারে আসছে নতুন নকশায় ৫০০ টাকার নোট

আপডেট সময় ১১:০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫